1. admin@thedailypadma.com : admin :
বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হলেন ফরিদপুরের তালহা জুবায়ের - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হলেন ফরিদপুরের তালহা জুবায়ের

  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১০ Time View
ছবি: তালহা জুবায়ের ফেসবুক থেকে সংগৃহীত

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদপুরের কৃতি সন্তান ও সাবেক টাইগার পেসার তালহা জুবায়ের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে জাতীয় দলের পেস বোলিং বিভাগের দায়িত্ব দিয়েছে। এর আগে তিনি বাংলাদেশ দলের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সেখানে তরুণ পেসারদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

খেলোয়াড়ি জীবনে তালহা জুবায়ের বাংলাদেশের অন্যতম প্রতিশ্রুতিশীল পেসার হিসেবে পরিচিত ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করার পর কোচিং পেশায় যুক্ত হয়ে ধারাবাহিকভাবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। তার অভিজ্ঞতা ও কোচিং সামর্থ্যের মূল্যায়ন হিসেবেই জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব তার হাতে তুলে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ফরিদপুরের ক্রীড়াঙ্গনে তালহা জুবায়েরের এ নিয়োগ আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে। জেলার ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, তার নেতৃত্বে বাংলাদেশ দলের পেস বোলিং ইউনিট আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

জানা গেছে, টেইট ভারতে বেঙ্গল দলের কোচিং প্যানেলে যোগ দিতে আগ্রহী এবং সে লক্ষ্যে একটি সাক্ষাৎকারও দিয়েছেন। সাবেক এই অস্ট্রেলিয়ান গতিতারকা ইতিমধ্যে নিজের অবস্থান বোর্ডকে জানিয়ে দিয়েছেন; পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশের দায়িত্ব আর চালিয়ে যেতে চান না বলে শোনা যাচ্ছে। যদিও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন টেইট।

উল্লেখ্য, আগামী ৯ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ৯, ১১ ও ১৪ জুন ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে তিনটি ওয়ানডে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে দল দুটি; বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার পক্ষে সিরিজে বাংলাদেশ দলের বোলারদের প্রস্তুতি ও পারফরম্যান্স উন্নয়নে তালহা জুবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews