মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ডের প্রবাসী আব্দুল হান্নান মোল্লার আয়োজনে আমরা বিএনপি পরিবার -এর উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির -এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুর ২টায় ৫নং ওয়ার্ড ইউসুফ আল চিশতিয়া'র বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পীর সাহেব ইউসুফ আল চিশতীয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম
এ সময় জাতীয়তাবাদী প্রবাসী দল ফরিদপুর জেলা শাখার সভাপতি মির্জা প্রিন্স আলি, চর মাধবদিয়া কৃষকদলের সাধারণ সম্পাদক এস.এ আনোয়ার হোসেন সবুজ, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আঃ রাহিম, বিএনপি কর্মী আঃ খলিল মোল্লা,মিজানুর রহমান মিজান, রুবেল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার মুরুব্বী ও তরুণ যুবকরা উপস্থিত ছিলেন।
বিএনপি কর্মী ফরহাদ হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিলের পরিচালনা করেন ক্বারি আঃ সাত্তার। দোয়া মাহফিলে আলমগীর কবির -এর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া এলাকার সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনা করা হয়।

সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন

লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন

উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন

thedailypadma@gmail.com

বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর।

মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।