1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ১৬ জুন ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম

এক নজরে বিশ্ব সংবাদ: ১৬ জুন ২০২৬

  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৯ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়নদের সঙ্গে ট্রফি উঁচিয়ে ধরবেন ট্রাম্পও!
চলমান ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার মঞ্চে এবার দেখা যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘টকস্পোর্ট’ এক প্রতিবেদনে জানিয়েছে, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA) ট্রাম্পকে বিশ্বকাপ ট্রফি হস্তান্তরের মূল আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের আগে সমর্থকদের সংঘর্ষ, নিউইয়র্কে উত্তেজনা
যুক্তরাষ্ট্রে চলমান ফিফা বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বিশ্বজুড়ে যখন উৎসবের আমেজ, তখনই অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় তৈরি হলো উত্তেজনা। মঙ্গলবার (১৬ জুন) নিউইয়র্কের ঐতিহ্যবাহী টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কানসাস সিটিতে দুই দলের মধ্যকার গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে এই সংঘাতের খবর পাওয়া যায়।

তিন মাসে প্রথমবার ৮০ ডলারের নিচে নামল তেল
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে এসেছে। ব্যবসায়ীদের আশা, দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে শিগগির একটি স্থায়ী চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে।

জ্বালানি সংকটেও স্পেনে বিদ্যুৎ বিল কমলো যেভাবে
ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর জেরে অনেক দেশেই বিদ্যুতের দাম যখন আকাশছোঁয়া, তখন সম্পূর্ণ উল্টো চিত্র দেখা যাচ্ছে স্পেনে। বৈশ্বিক এই সংকটের মধ্যেও দেশটির সাধারণ মানুষের বিদ্যুৎ বিল উল্টো কমেছে।

ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি নতুন চুক্তির অধীনে ‘ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না’। ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প বলেন, ইরান চুক্তিটি ‘দ্বিতীয় পর্যায়ে’ যাচ্ছে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।

লেবাননে হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার লঙ্ঘন হিসেবে দেখবে ইরান
ইরান সতর্ক করে বলেছে যে, লেবাননে ইসরায়েলের যেকোনো হামলাকে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরানের দৃষ্টিতে অর্জিত এই চুক্তির একপক্ষে রয়েছে ইরান ও হিজবুল্লাহ এবং অন্যপক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

১২ বছরে ৯০ বিমানবন্দর গড়েছেন মোদী, উন্নয়ন নাকি চোখে ধুলা?
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার গত এক দশকের বেশি সময়ে দেশজুড়ে বিমানবন্দর নির্মাণে নজিরবিহীন উদ্যোগ নিয়েছে। ১২ বছর আগে মোদী ক্ষমতায় আসার সময় দেশে সচল বিমানবন্দরের সংখ্যা ছিল ৭৪টি। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪-এ। আগামী পাঁচ বছরে আরও ৫০টি বিমানবন্দর চালুর পরিকল্পনাও রয়েছে সরকারের।

সুইডেনের নতুন আইন, যে কারণে বাতিল হতে পারে বসবাসের অনুমতি
অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিয়ে নতুন একটি আইন পাস করেছে সুইডেন। নতুন আইনের আওতায় কোনো অভিবাসী অপরাধে দোষী সাব্যস্ত না হলেও ‘খারাপ আচরণ’-এর অভিযোগে তার আবাসিক অনুমতি (রেসিডেন্সি পারমিট) বাতিল করা যাবে।

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা
ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৬ জুন) আঘাত হানা এই ভূমিকম্পে বেশ কিছু এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

কাবা শরীফে পরানো হলো নতুন গিলাফ
আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির সূচনালগ্নে পবিত্র কাবা শরীফে নতুন গিলাফ (কিসওয়া) স্থাপন করা হয়েছে। সোমবার (১৫ জুন) স্থানীয় সময় এশার নামাজের পর মসজিদুল হারামে আনুষ্ঠানিকভাবে নতুন গিলাফ উন্মোচন করা হয় ও মঙ্গলবার (১৬) ভোরে তা পুরোপুরি স্থাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews