1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬

  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৮ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়া বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের (ডিন্যাচারালাইজেশন) উদ্যোগ জোরদার করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিচার বিভাগ (ডিওজে) আগামী অক্টোবরের মধ্যে অন্তত ২৫০টি মামলা দায়ের করার পরিকল্পনা করছে বলে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

সুইস ব্যাংকে ফুলে ফেঁপে উঠেছে বাংলাদেশিদের আমানত। এক বছরেই দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ৪১.৪৯ শতাংশ বেড়েছে।

ইলন মাস্কের গ্রোক ব্যবহার করে ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গ্রোক ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ৯৬ ঘণ্টায় ২,০০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। মার্কিন আদালতে জমা দেওয়া এক লিখিত ঘোষণায় এমন একটি দাবি উঠে এসেছে বলে সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট আই।

বিশ্বকাপ উন্মাদনায় ভাইরাল হাঁস, ছবি তুলতে সমর্থকদের ভিড়

একটি পোষা হাঁস এখন বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে। ‘মার্লিন’ নামের এই হাঁসকে অনেকেই ২০২৬ বিশ্বকাপে মেক্সিকোর ‘অঘোষিত মাসকট’ হিসেবে দেখছেন।

ইউক্রেনকে ৫২২ মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া

যুদ্ধবন্দি বিনিময় ও প্রত্যাবাসন প্রচেষ্টার অংশ হিসেবে ৫২২ জনের মরদেহ ইউক্রেনে ফেরত পাঠিয়েছে রাশিয়া। এদিকে ইউক্রেন জানিয়েছে, প্রত্যাবাসন প্রচেষ্টার অংশ হিসেবে তারা ৫২২ জন নিহত ব্যক্তির মরদেহ গ্রহণ করেছে। রাশিয়ার পক্ষ থেকে নিহতদের ইউক্রেনের নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সামরিক সদস্যরাও রয়েছেন।

পুতিন ও শি জিনপিংকে যে কারণে ধন্যবাদ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় চীন ও রাশিয়ার ‘নিরপেক্ষ’ অবস্থানের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, দুই দেশ চাইলে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারতো, কিন্তু তারা তা করেনি।

ঋতব্রতই বিরোধী দলনেতা, হাইকোর্টের রায়ে বড় ধাক্কা মমতার

মমতা ব্যানার্জীর বাছাই করা দলনেতা নয়, তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত ব্যানার্জীকেই বিরোধী দলনেতা ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট।

ইউক্রেন পুড়লে, মস্কোও জ্বলবে: জেলেনস্কি

রাশিয়ার হামলার জবাবে সব ধরনের পাল্টা আক্রমণ অব্যাহত রাখবে ইউক্রেন। এর ধারাবাহিকতায় মস্কোর একটি তেল শোধনাগারে সাম্প্রতিক ড্রোন হামলাকে সম্পূর্ণ ন্যায্য বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

ইরানের বিষয়ে ‘যথেষ্ট কঠোর নন’ বলে যে সমালোচনা করা হচ্ছে, তার জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, এই বোকারা যারা মনে করে আমি ইরানের বিষয়ে যথেষ্ট কঠোর ছিলাম না, যখন শেয়ারবাজার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং তেলের দাম কমছে, তারা হয় হিংসুক, খারাপ মানুষ অথবা নির্বোধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews