1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুর–যশোরের প্রীতি ফুটবল ম্যাচ : বর্ণাঢ্য আয়োজনে জমজমাট ম্যাচ, ড্র হলেও জয় সম্প্রীতির - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

ফরিদপুর–যশোরের প্রীতি ফুটবল ম্যাচ : বর্ণাঢ্য আয়োজনে জমজমাট ম্যাচ, ড্র হলেও জয় সম্প্রীতির

  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৮ Time View

ফরিদপুর থেকে সিনিয়র রিপোটার মাহবুব পিয়াল জানান  : খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ফরিদপুর ও যশোরের দুই ক্রীড়া সংগঠন। যশোর বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন কর্মচারী কল্যাণ সংঘের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টায় যশোর বিমানবন্দরের মাঠে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে যশোর বিমানবন্দর কর্মচারী কল্যাণ সংঘ, যশোর এবং মমিন খাঁর হাট ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘ, ফরিদপুর। খেলা উপলক্ষে উভয় জেলার খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৬০ মিনিটের ম্যাচে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও মেডেল বিতরণ করেন যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক মো. আইয়ুব আলী।

যশোর বিমানবন্দরের অ্যাকাউন্টস অফিসার সেলিম শাহরিয়ার সভাপতিত্বে এ সময় যশোর বিমানবন্দরের সহকারী পরিচালক (সিএনএস) মো. মাহবুব আলম, সহকারী প্রকৌশলী (ই/এম) মো. এনামুল কবির, সহকারী প্রকৌশলী (সিভিল) ওয়াসিক মাহমুদ,মমিন খাঁর হাট ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘের সভাপতি এম ফরহাদ মিয়া,সাধারন সম্পাদক মো: দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে মমিন খাঁর হাট ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘ, ফরিদপুর-এর পক্ষ থেকে যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক মো. আইয়ুব আলী-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই এ প্রীতি ম্যাচের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং দেশের বিভিন্ন জেলার ক্রীড়া সংগঠনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews