1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে একেকে-র উদ্যোগে চাকরি মেলা অনুষ্ঠিত, শতাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ফরিদপুরে মোল্লার খিচুড়ি’র প্রথম বর্ষপূর্তি উদযাপন ফরিদপুরে একেকে-র উদ্যোগে চাকরি মেলা অনুষ্ঠিত, শতাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া যাবে না, সিনেটে প্রস্তাব পাস দেশের বাজারে সোনার গহনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৪ জুন ২০২৬ দুই ম্যাচে ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে বড় ধাপ ফেললেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড বিশ্বকাপের মাঝপথে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার নিকো শ্লটারবেক

ফরিদপুরে একেকে-র উদ্যোগে চাকরি মেলা অনুষ্ঠিত, শতাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪ Time View

মfহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে বেকার ও কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের জন্য দিনব্যাপী “চাকরি মেলা ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৪ জুন) সকালে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বেসরকারি উন্নয়ন সংস্থা আমরা কাজ করি -একেকে-র উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পরিচালিত Recovery and Advancement of Informal Sector Employment RAISE- প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়।
ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
একেকে -র নির্বাহী পরিচালক এম.এ. জলিল -এর সভাপতিত্বে এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আখতারুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.এস.এম. মঈনুল আহসান, বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়, ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি এফডিএ’র প্রতিষ্ঠাতা আজহারুল ইসলাম, একেকে -র ঋণ কর্মসূচী পরিচালক শিমুল কুমার চক্রবর্তী, RAISE প্রকল্পের সমন্বয়কারী রনজিৎ কুমার শীল সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মেলায় জেলার বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে কর্মপ্রত্যাশীদের জন্য সরাসরি চাকরির আবেদন, সাক্ষাৎকার এবং নিয়োগ-সংক্রান্ত তথ্য প্রদান করা হয়। আয়োজকদের তথ্যমতে, RAISE প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ৬শত তরুণ-তরুণী মেলায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেন।
বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শ্রমবাজারের সঙ্গে সংযুক্ত করাই এই মেলার মূল লক্ষ্য। RAISE প্রকল্পের আওতায় ইতোমধ্যে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের চাকরির সুযোগ সৃষ্টি ও নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের ক্ষেত্র তৈরি হয়েছে।
উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আরও এগিয়ে আসার আহ্বান জানান।
আয়োজকরা জানান,মেলাটি চাকরিপ্রত্যাশীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং দিনব্যাপী এই চাকরি মেলায় শতাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews