1. admin@thedailypadma.com : admin :
এবার ব্রাজিল সমর্থকদের স্বস্তি, আর্জেন্টিনার ভক্তদের ‘ঘুমের বারোটা’ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

এবার ব্রাজিল সমর্থকদের স্বস্তি, আর্জেন্টিনার ভক্তদের ‘ঘুমের বারোটা’

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪ Time View

এবারের বিশ্বকাপে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের জন্য ম্যাচের সময়সূচি ছিল বেশ স্বচ্ছন্দ্যের। অন্য দলগুলোর যেখানে বাংলাদেশ সময় রাত-বিরেতে ম্যাচ পড়েছে, সেখানে গ্রুপপর্বে আর্জেন্টিনার তিন ম্যাচই ছিল সুবিধাজনক সময়ে।

আলজেরিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় সকাল ৭টা, অস্ট্রিয়ার বিপক্ষে রাত ১১টা, এমনকি জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপপর্বের শেষ ম্যাচও হবে ২৮ জুন সকাল ৮টায়।

অন্যদিকে ব্রাজিল সমর্থকদের ‘ঘুমের বারোটা’ বেজেছে গ্রুপপর্বেই। প্রথম ম্যাচ ছিল মরক্কোর বিপক্ষে বাংলাদেশ সময় ভোর ৪টায়। পরের ম্যাচ হাইতির বিপক্ষে সকাল সাড়ে ছয়টায়। শেষ ম্যাচ হয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে আবারও ভোর ৪টায়।

রাউন্ড অব ৩২-এ অবশ্য উল্টে গেছে সময়সূচি। ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। ২৯ জুন যে ম্যাচটি হিউস্টন স্টেডিয়ামে হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। অর্থাৎ ঘুম বিসর্জন না দিয়েই ম্যাচটি দেখতে পারবেন সেলেসাও সমর্থকরা।

অন্যদিকে রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। মিয়ামি স্টেডিয়ামে ৪ জুলাই এই ম্যাচটি হবে ভোর ৪টায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews