প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৬, ১২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৬, ১:০৮ পি.এম
ফের আগের পোশাকে কাজ শুরু করেছে পুলিশ
পুলিশ সংস্কারের অংশ হিসেবে পোশাক পরিবর্তনের সাত মাস পর ফের আগের পোশাকে কাজ শুরু করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) রাজধানীর পূর্বাচলে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখা গেছে খাকি প্যান্ট আর গাঢ় নীল ও ‘হালকা অলিভ’ রঙের শার্টে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, বুধবার থেকে নতুন পোশাক পরে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। তিনি বলেন, ‘এখনো সব পুলিশ সদস্য এই পোশাক পাননি। আশা করি অল্প সময়ের মধ্যে সবাই পেয়ে যাবেন।’
চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বিএনপি সরকার গঠনের পর সেই সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানায়।
গত ১৮ জুন পোশাকের রঙ পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে দিয়ে ২০২৫ সালের নভেম্বরের আগের পোশাকে ফিরেছে পুলিশ বাহিনী।
প্রজ্ঞাপন অনুযায়ী, জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশের জন্য হবে গাঢ় নীল রঙের শার্ট। সকল মেট্রোপলিটন পুলিশের হবে ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের এবং সকল পুলিশের প্যান্টের রঙ হবে খাকি।
এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র্যাব এই পোশাকের আওতামুক্ত থাকবে। তাদের ক্ষেত্রে পোশাক পরিবর্তন হবে না।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে প্রায় ২২ বছর পর পুলিশের পোশাকে আবারও ফিরেছে ‘খাকি’ রঙ।

সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন

লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন

উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন

thedailypadma@gmail.com

বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর।

মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।