1. admin@thedailypadma.com : admin :
অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোতে স্পেন - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোতে স্পেন

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৯ Time View

ফিফা বিশ্বকাপে রাউন্ড অব ৩২’র ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়েছে স্পেন। দলের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন ওইয়ারসাবাল। এছাড়া একটি গোল করে স্কোর শিটে নাম লিখিয়েছেন পেদ্রো। এতে টুর্নামেন্টের শেষ ষোলো পর্বে পা রাখলো ২০১০ আসরের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙিতে খেলতে থাকে স্পেন। তবে লক্ষ্যভেদ করতে পারছিল না। হাইড্রেশন ব্রেকের পর মার্ক কুকুরেয়া জোরালো শটে বল জালে জড়ালেও সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি স্প্যানিশদের। রেফারি সঙ্গে সঙ্গেই বাঁশি বাজিয়ে গোলটি বাতিল করে দেন।

মূলত, কর্নার থেকে বল আসার সময় স্পেনের একজন খেলোয়াড় গোলরক্ষক আলেকজেন্ডার শ্লাগারের ওপর ফাউল করেছিলেন। সেই কারণেই রেফারি কুকুরেয়ার গোলটি বাতিল করেন।

ম্যাচের ডেডলক ভাঙতে অপেক্ষা করতে হয় ৩৬ মিনিট পর্যন্ত। এসময় মার্ক কুকুয়েরার পাস থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান মিকেল ওইয়ারসাবাল।

৬৬তম মিনিটে আলেক্স বায়েনার ক্রসে দুর্দান্ত এক হেডে গোল করে ব্যবধান দ্বিগুন করেন পেদ্রো পোরো। বল জালে জড়ান এই স্প্যানিশ ডিফেন্ডার।

এদিন রেকর্ড গড়েছেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। বিশ্বকাপে টানা ৪৮৬ মিনিট (ম্যাচের ৫৭ মিনিটের সময়) কোনো গোল হজম না করে নতুন ইতিহাস গড়েছেন তিনি। এই কীর্তিতে তিনি আর্জেন্টিনার সের্হিও রোমেরোকে ছাড়িয়ে গেছেন। ফলে বিশ্বকাপ ইতিহাসে গোলরক্ষকদের মধ্যে দীর্ঘতম সময় গোল না খাওয়ার তালিকায় এখন তৃতীয় স্থানে উঠে এসেছেন সিমন।

নির্ধারিত সময়ের মাত্র ১ মিনিট যখন বাকি, তখন নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলের দেখা পান ওইয়ারসাবাল। আবারও কুকুরেয়ার অ্যাসিস্টে গোল করেন এ রিয়াল সোসিয়েদাদ ফরোয়ার্ড। চলতি বিশ্বকাপে এটি তার চতুর্থ গোল।

বাকি সময়ে ম্যাচে ফেরার চেষ্টা চালালেও খুব একটা সুবিধা করতে পারেনি অস্ট্রিয়া। প্রতিপক্ষের রক্ষণভাগকে পরাস্ত করতে ব্যর্থ হইয় তারা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। ২০১৪ সালে গ্রুপ পর্বে বাদ পড়ার পর এ নিয়ে টানা তৃতীবার রাউন্ড অব সিক্সটিনে উঠলো সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এখন দেখার পালা পরের রাউন্ডের ম্যাচ জিতে শেষ আটের টিকিট নিশ্চিত করতে পারে কি না।

আগামী ৬ জুলাই কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া ম্যাচের জয়ী দলের মোকাবিলা করবে স্পেন। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews