1. admin@thedailypadma.com : admin :
আজ খামেনিকে শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে গ্র্যান্ড মোসাল্লা মসজিদ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
খামেনির জানাজায় বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা স্পিকার হাফিজ উদ্দিনের হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ শিশু মারা গেছে জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখে অন্তত ১৩টি দেশ ইরানের সর্বোচ্চ নেতার শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেয়নি খামেনির জানাজায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ও আশপাশের সড়কগুলো লোকে লোকারণ্য খামেনির কফিনের পাশে ১৪ মাসের নাতনির ছোট কফিন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলছে আজ খামেনিকে শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে গ্র্যান্ড মোসাল্লা মসজিদ আজকের নামাজের সময়সূচি: ৪ জুলাই ২০২৬

আজ খামেনিকে শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে গ্র্যান্ড মোসাল্লা মসজিদ

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৯ Time View

ইরানের রাজধানী তেহরানে গ্র্যান্ড মোসাল্লা মসজিদে রাখা হয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ। আজ শনিবার (৪ জুলাই) সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করা হবে মসজিদ প্রাঙ্গণ। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, এক কোটিরও বেশি মানুষ জড়ো হবে তেহরানে। এছাড়া, আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে অবস্থান করবেন অন্তত ১০০ দেশের প্রতিনিধি। ৫ শহরে মোট ২ কোটি মানুষ তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার রাজধানীর ইমাম খোমেনি হুসেইনিয়াতে উন্মোচন করা হয় খামেনির কফিন। প্রথমবার প্রকাশ্যে আসে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তাঁর পুত্রবধূ, ১৪ মাসের নাতনি, কন্যা ও জামাতার মরদেহ। যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শাহাদত বরণ করেন।

শুক্রবার বিভিন্ন দেশের প্রতিনিধি ও ইরানের ঊর্ধতন কর্মকর্তারা শ্রদ্ধা জানান খামেনিকে। শ্রদ্ধা জানান বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও বিরোধী দলের প্রতিনিধিরা। তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাফে জানাজা শেষে আগামী ৯ জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে প্রয়াত খামেনিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews