1. admin@thedailypadma.com : admin :
বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স

  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮ Time View

বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ আটের ম্যাচে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে ফ্রান্স। প্রথম ৫ মিনিটের মধ্যেই দুইবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ফরাসিরা। তবে দুইবারই মরক্কোকে বাঁচিয়ে দেন গোলরক্ষক ইয়াসিন বুনু।

এরপর ২৬তম মিনিটে প্রতি–আক্রমণে বল নিয়ে মরক্কোর রক্ষণে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপ্পে। তাকে থামাতে ফাউল করে বসেন নুসাইর মাজরাউয়ি। তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ফরাসি এ স্ট্রাইকার। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে। তার নেওয়া দুর্বল শট সহজেই ঠেকিয়ে দিয়ে নিশ্চিত পিছিয়ে পড়া থেকে মরক্কোকে ফের বাঁচিয়ে দেন বুনু।

মাঝে মরক্কোও কিছু আক্রমণের চেষ্টা করে। তবে তারা খুব একটা সুবিধা করতে না পারলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় ফ্রান্স। তবে ডেডলক ভাঙতে তাদের অপেক্ষা করতে হয়েছে আরও ১৫ মিনিট। ম্যাচের ৬০তম মিনিটে ডি-বক্সের কাছাকাছি জায়গা থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে।

এই গোলের সুবাদে চলমান বিশ্বকাপের সর্বোচ্চ গোলে মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে। এটি বিশ্বকাপে সবমিলিয়ে তার ২০তম গোল, যা শীর্ষে থাকা মেসির চেয়ে মাত্র ১টি কম।

এমবাপ্পের গোলের মাত্র ৬ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। এমবাপ্পের দৌড়ে তৈরি হওয়া ফাঁকা জায়গায় বল পেয়ে সামনে এগিয়ে যান দেম্বেলে। এরপর নিচের কোণ লক্ষ্য করে নেওয়া তার নিখুঁত এক শট সরাসরি গিয়ে পড়ে গোলপোস্টের ভেতর।

বাকি সময়ে মরক্কো চেষ্টা করলেও ম্যাচে ফিরতে পারেনি। প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় মরক্কোন ফরোয়ার্ড বাহিনী।

আগামী মঙ্গলবার (১৪ জুলাই) স্পেন-বেলজিয়াম ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামবে ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews