1. admin@thedailypadma.com : admin :
ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলায় ইরানের শাহাবার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি : মির্জা ফখরুল আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি

ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩ Time View

ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালির তদারকির কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর সিরিকে টানা দ্বিতীয় রাতেও মার্কিন বিমান হামলা অব্যাহত রয়েছে। খবর আল-জাজিরার।

একই ধরনের হামলার খবর পাওয়া গেছে বুশেহর থেকেও। এছাড়া খামির বন্দরের কাছে দুটি সেতুতে হামলা চালানো হয়েছে। এতে ২জন নিহত এবং ৪জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে বান্দার আব্বাসের আল্লাহু আকবর এলাকায়ও মার্কিন হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, একটি আবাসিক এলাকায় হামলায় একজন নিহত এবং ৮জন আহত হয়েছেন। এছাড়া বান্দার আব্বাসের কাছে রেলওয়ে অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। এতে ২জন আহত হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, ইরানশাহর বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। এতে বিমানবন্দরের অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews