1. admin@thedailypadma.com : admin :
বিশ্বকাপজয়ীর পদকের তালিকায় যোগ হচ্ছে নতুন এক সম্মাননা, চ্যাম্পিয়নশিপ রিং - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে তৈরি সেই ভাস্কর্য অপসারণের কারণ জানা গেলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সওয়াল মেক্সিকোয় ৭.৪ মাত্রার ভূমিকম্প বিশ্বকাপজয়ীর পদকের তালিকায় যোগ হচ্ছে নতুন এক সম্মাননা, চ্যাম্পিয়নশিপ রিং ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা; প্রস্তুত ৫০ হাজার মার্কিন সেনা বেলুচিস্তানের ৮৫ শতাংশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে বেলুচিস্তানের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী; ভারত কি আদৌ স্বীকৃতি দেবে আজকের নামাজের সময়সূচি: ১৮ জুলাই ২০২৬ মার্কিন হামলায় ইরানের শাহাবার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি : মির্জা ফখরুল

বিশ্বকাপজয়ীর পদকের তালিকায় যোগ হচ্ছে নতুন এক সম্মাননা, চ্যাম্পিয়নশিপ রিং

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১ Time View

বিশ্বকাপ জয়ের স্মৃতি এতদিন সীমাবদ্ধ ছিল সোনালি ট্রফি আর পদকে। তবে এবার সেই তালিকায় যোগ হচ্ছে নতুন এক সম্মাননা। বিশ্বকাপজয়ীরা প্রথমবার পাবেন চ্যাম্পিয়নশিপ রিং।

ফিফার ওয়েবসাইটে বলা হয়, ২০২৬ বিশ্বকাপ থেকেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতে ফিফা তুলে দেবে এই বিশেষ রিং। মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের জন্য এবং বাকি ১ হাজার ৯৯৬টি সমর্থকদের জন্য বাজারে আনা হবে।

মূলত, ফাইনাল শেষে মাঠেই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী রিং পরিয়ে দেওয়া হবে। পরে বিজয়ী দলের জন্য নির্ধারিত ৩০টি রিং প্রত্যেকের আঙুলের মাপ অনুযায়ী কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

প্রতিটি চ্যাম্পিয়নশিপ রিংয়ে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, চ্যাম্পিয়ন দলের পরিচয় এবং আলাদা সিরয়াল নম্বর। মালিকের আঙুলের মাপ অনুযায়ী তৈরি করা হবে এই রিং এবং সঙ্গে থাকবে অথেনটিসিটির সনদও।

প্রসঙ্গত, আগামী রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews