1. admin@thedailypadma.com : admin :
দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪ Time View

ফ্রান্সে বোর্দো শহরের দক্ষিণ-পশ্চিমে দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। সোমবার (২৬ জুলাই) এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বোর্দোর মেয়র থমাস কাজেনাভ জানিয়েছেন, নতুন আরেকটি তাপপ্রবাহ চলমান দাবানল নিয়ন্ত্রণের চেষ্টাকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দাবানলটি বর্তমানে বোর্দো শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। তবে শহরের প্রায় সাড়ে আট লাখ বাসিন্দাকে এ মুহূর্তে সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মেয়র।

এদিকে, আগামী মঙ্গলবার থেকে ফ্রান্সের কিছু এলাকায় তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

এক সপ্তাহ ধরে ইউরোপজুড়ে, বিশেষ করে ফ্রান্স এবং স্পেনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে দুই দেশে প্রায় ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এর মধ্যে ফ্রান্সে দাবানলের ভয়াবহতা বেশি। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৪২ হাজার হেক্টর জমি পুড়ে গেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অন্যতম বড় দাবানল। এছাড়া বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশজুড়ে প্রায় ৯৮ হাজার হেক্টর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

সরকার যতদিন প্রয়োজন ততদিন ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে এবং পুনর্গঠন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews