1. admin@thedailypadma.com : admin :
বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট

  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭৫ Time View

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে, যা তার শরীরে তীব্র ব্যথার সৃষ্টি করছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন।

শুক্রবার (৭ আগস্ট) রাতে প্রচারিত বিবিসির একটি সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

সাক্ষাৎকারে হান্টার বাইডেন জানান, ক্যান্সারটি কেবল ছড়িয়েই পড়েনি, বরং শরীরের বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে। এতে ৮৩ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের অবস্থা বেশ দুর্বল ও কষ্টদায়ক হয়ে উঠেছে।

বাবার এই কষ্ট দেখা পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন হান্টার। তিনি জানান, জো বাইডেনের অভিযোগ কম করার স্বভাবের কারণে তার কষ্ট অনেক সময় বোঝা আরও কঠিন হয়ে পড়ে।

প্রসঙ্গত, হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময়ের মধ্যে গত বছরের মে মাসে নিজের ক্যান্সার ধরা পড়ার কথা প্রকাশ করেছিলেন জো বাইডেন। চার বছরের মেয়াদকালে শারীরিক নানা প্রতিবন্ধকতা ও বয়স নিয়ে সমালোচনার মুখে পড়লেও তিনি এখনও জনসমক্ষে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে চলেছেন। হান্টার বাইডেনের ভাষ্যে, যুক্তরাষ্ট্রের প্রতি গভীর বিশ্বাসের কারণেই তার বাবা এখনও সক্রিয় রয়েছেন এবং দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে যাচ্ছেন।

এদিকে মধ্যবর্তী নির্বাচনের পরপরই “প্রমিস মি, আমেরিকা” শিরোনামে একটি স্মৃতিকথা প্রকাশ করার কথা রয়েছে সাবেক এই প্রেসিডেন্টের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews