চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন।
এবছর মোট ৯ লাখ ১১ হাজার ছাত্রী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন পাসে করেছেন। মেয়েদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ।
অন্যদিকে ৯ লাখ ১৭ হাজার ৬৯৪ জন ছাত্র এ পরীক্ষা অংশ নিলেও পাস করেছেন ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন। ছেলেদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ।
চলতি বছর ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী এবং ৫২ হাজার ৭৮০ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন।

সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন

লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন

উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন

thedailypadma@gmail.com

বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর।

মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।