মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরে বিকাশের স্টার এজেন্টদের নিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘স্টার এজেন্ট মিলন মেলা ও ব্যবসায়িক আলোচনা’। এতে জেলার বিভিন্ন এলাকার বিকাশের স্টার এজেন্টরা অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল ও গ্রাহকসেবা উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের বদরপুর বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসে- ইউ.আর. কর্পোরেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিকাশের অপারেশন ম্যানেজার মো. নজরুল ইসলাম রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ.আর. কর্পোরেশনের মালিক ও বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের দায়িত্বশীল কর্মকর্তা মোহাম্মদ গোলাম মারুফ।
এ সময় বিকাশ লিমিটেডের এরিয়া ম্যানেজার আরিফুল ইসলাম শিবলু, টেরিটরি ম্যানেজার মো. মাহবুবুর রহমান, বিকাশ ডিস্ট্রিবিউশন কমপ্লায়েন্স অফিসার মো. স্বপ্নন জমাদ্দার, সুপারভাইজার মো. মোশারফ হোসেন, মো. জাহাঙ্গীর পাঠানসহ প্রায় ৩০ জন স্টার এজেন্ট উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিকাশের স্টার এজেন্টদের ব্যবসায়িক সাফল্য, গ্রাহকদের উন্নত ও দ্রুত সেবা প্রদান, লেনদেনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিকাশের বিভিন্ন সেবা সম্পর্কে গ্রাহকদের আরও সচেতন করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এজেন্টদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, এ ধরনের মিলন মেলার মাধ্যমে এজেন্টদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়। এতে ব্যবসার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন

লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন

উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন

thedailypadma@gmail.com

বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর।

মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।