ফরিদপুর জেলা প্রতিনিধি:শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সেবা, সঞ্চয় ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়াতে ফরিদপুরে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ শিশু একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের দেশব্যাপী স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইনের আওতায় ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এ সম্মেলনের আয়োজন করে। এতে জেলার ৩৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ১৮০ জন শিক্ষার্থী ও শিক্ষক এবং ফরিদপুরে কার্যরত ৩৫টি ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক মো. মাহাবুব-উল আলম। সভাপতিত্ব করেন ইস্টার্ন ব্যাংক পিএলসির এসভিপি ও ব্রাঞ্চ এরিয়া হেড নাদিম রহমান।

এ সময় সোনালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. তানজিমুল ইসলাম, ফরিদপুরের জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষালসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন ইবিএল ফরিদপুর শাখার ম্যানেজার অরূপ কুমার সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইবিএলের হেড অফিসের এসবিপি মো. রায়হান সুলতান।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে ব্যাংকিং, সঞ্চয় ও আর্থিক সচেতনতা বিষয়ে ইন্টার্যাক্টিভ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ ছাড়া ‘ব্যাংকিং আমব্রেলা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাপেট শোর আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের কাছে স্টুডেন্ট ব্যাংকিং, সঞ্চয়ের প্রয়োজনীয়তা ও আর্থিক শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয় ও আর্থিক ব্যবস্থাপনার অভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন

লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন

উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন

thedailypadma@gmail.com

বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর।

মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।