1. admin@thedailypadma.com : admin :
এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এখন ভারতের গৌতম আদানি - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬

এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এখন ভারতের গৌতম আদানি

  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫২ Time View

এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এখন ভারতের গৌতম আদানি। নিজ দেশের নাগরিক মুকেশ আম্বানিকে ছাড়িয়ে তিনি এ স্থানটি দখল করেছেন। মঙ্গলবার আল জাজিরা এ খবর জানায়।

ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, ৫৯ বছর বয়সী আদানির নেট সম্পদের পরিমান ৮ হাজার ৮৫০ কোটি ডলার। তার প্রতিদ্বন্দ্বী মুকেশ আম্বানির সম্পদের পরিমান ৮ হাজার ৭৯০ কোটি ডলার।

আদানি গ্রুপের এ সত্ত্বাধিকারী রিউয়েবল এনার্জি, এয়ারপোর্ট, ডাটা সেন্টার ও প্রতিরক্ষা চুক্তিসহ নানা ব্যবসার সঙ্গে জড়িত। তবে কয়লার ব্যবসা তার আর্থিক সাফল্যের অন্যতম চাবিকাঠি।

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ১৯৬২ সালের ২৪ জুন এক জৈন পরিবারে জন্ম নেন গৌতম আদানি। তার বাবা ছিলেন এক ছোট টেক্সটাইট ব্যবসায়ী।

অল্প বয়স থেকে আদানির আগ্রহ ছিল ব্যবসায়। তবে বাবার টেক্সটাইল ব্যবসার দিকে তার চোখ ছিল না। কিশোর বয়সেই মুম্বাইয়ে চলে আসেন আদানি। সেখানে তিনি হীরার কারবার শুরু করেন।

পরে ১৯৮৫ সালের দিকে তিনি ছোটখাটো আমদানি-রপ্তানির ব্যবসা শুরু করেন। আর এভাবেই তিনি এগিয়ে যান। পরে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews