1. admin@thedailypadma.com : admin :
এইচএসসি পরীক্ষার প্রথম দিন দেশের ১০ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ২০ হাজার ৩৫৪ জন - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

এইচএসসি পরীক্ষার প্রথম দিন দেশের ১০ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ২০ হাজার ৩৫৪ জন

  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৯২ Time View
বাংলা প্রথম পত্রের মাধ্যমে সারাদেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। রবিবার (৬ নভেম্বর) বেলা ১১টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। পরীক্ষার প্রথম দিন দেশের ১০ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ২০ হাজার ৩৫৪ জন। অসাধু পন্থা অবলম্বন করায় বহিষ্কার করা হয়েছে ২১ জনকে।
রবিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে এ তথ্য।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে ২৮৫টি কেন্দ্রে মোট ২ লাখ ৭৩ হাজার ৭০ জনের মধ্যে ৩ হাজার ৫০৯ জন অনুপস্থিত ছিল। চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩৫৬ জন, রাজশাহী বোর্ডে ২ হাজার ১৫৮ জন, বরিশাল বোর্ডে ৯৬৭ জন অনুপস্থিত ও একজন বাহিষ্কার, সিলেট বোর্ডে ৯৬৮ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৮১৮ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৭৬২ জন অনুপস্থিত ও ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।
ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ছিল ৮১৩ জন এবং যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ৯০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
সাধারণ নয়টি বোর্ডে ৯ লাখ ৫৮ হাজার ৯৫১ জনের মধ্যে মোট ১৫ হাজার ২৫৫ জন অনুপস্থিত ছিল। এর হার ১ দশমিক ৫৯ শতাংশ। ছয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে ভুল প্রশ্নপত্র বিতরণ হওয়ায় এ বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষা বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে এ পরীক্ষার সময় ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট বোর্ড থেকে জানা গেছে।
অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে ৪৪৮টি পরীক্ষা কেন্দ্রে ৯৩ হাজার ২৫২ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৫ হাজার ৯৯ জন অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ৫ দশমিক ৪৭ শতাংশ বহিষ্কার করা হয়েছে ১৫ জনকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews