1. admin@thedailypadma.com : admin :
এইচএসসির প্রশ্নে সাম্প্রদায়িক উসকানির প্রশ্নটি কোন ‘সেটার’ বা মডারেটর করেছেন তা চিহ্নিত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

এইচএসসির প্রশ্নে সাম্প্রদায়িক উসকানির প্রশ্নটি কোন ‘সেটার’ বা মডারেটর করেছেন তা চিহ্নিত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৫২ Time View

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় কুমিল্লা ও ঢাকা শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানিমূলক অংশ থাকায় জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘সাম্প্রদায়িক উসকানিমূলক প্রশ্ন যারা যুক্ত করেছেন, তাদের চিহ্নত করা হচ্ছে। চিহ্নিত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার (৭ নভেম্বর) ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রে ঢাকা ও কুমিল্লা বোর্ডের দুটি সৃজনশীল প্রশ্নে ধর্মীয় বা সাম্প্রদায়িক উসকানির অভিযোগ উঠেছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া থাকে যে কী কী বিষয় মাথায় রেখে প্রশ্নগুলো তারা করবেন। সেক্ষেত্রে অবশ্যই কোনও ধরনের যেন সাম্প্রদায়িকতার কোনও কিছু না থাকে, সেটিও নির্দেশিকায় আছে। খুবই দুঃখজনক যে, কোনও একজন প্রশ্নকর্তা হয়তো এ প্রশ্নটি করেছেন এবং যিনি মডারেট করেছেন তার দৃষ্টিও হয়তো কোনও কারণে এড়িয়ে গেছে বা তিনিও হয়তো এটা স্বাভাবিকভাবে হয়তো নিয়েছেন।’

প্রশ্নটি কোন ‘সেটার’ বা মডারেটর করেছেন তা চিহ্নিত করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেবো। কারণ বাংলাদেশ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ। এই বাংলাদেশে কোনও পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানিমূলক কোনও কিছু থাকবে- এটি অত্যন্ত দুঃখজনক। এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। এটা আমরা চিহ্নিত করছি।’

তিনি বলেন, ‘যারা চিহ্নিত হবেন, এ ধরনের সাম্প্রদায়িকতা প্রশ্নের মধ্যে নিয়ে আসবেন, আমাদের শিক্ষার্থীদের মনের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ বপণ করবেন, নিশ্চয়ই তাদের পরে এই ধরনের কার্যক্রমের মধ্যে কোনোভাবেই সম্পৃক্ত করার প্রশ্ন আসে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews