1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ৫৬ তলাবিশিষ্ট ‘শাহরুখজ রেসিডেন্সেস’ ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নে টাউন হল সভা অনুষ্ঠিত ফরিদপুরে যাত্রা শুরু করলো ‘খিচুড়ি ভাই’

নতুন মিশন বাংলাদেশের সামনে, আত্মবিশ্বাসী মনোভাব

  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২১৮ Time View

বছর দশেক আগে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন অন্যরকম উত্তেজনা তৈরি হতো ভক্ত-সমর্থকদের মনে। সে সময়কে ছাপিয়ে গেল এক দশক ধরে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই এখন অন্য আবহাওয়া। টানটান উত্তেজনা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মনোভাব দেখা যায় বিরাট কোহলি-সাকিব আল হাসানদের ম্যাচে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচেও দেখা গিয়েছিল সেই উত্তেজনা। যদিও সেই ম্যাচে শেষ পর্যন্ত ভারতের সাথে পেরে উঠেনি টাইগাররা।

অবশ্য এবার নতুন মিশন বাংলাদেশের সামনে, ফরম্যাটটাও পরিবর্তন। খেলা হবে একদিনের ম্যাচ। পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ থেকে ভারত ঢের এগিয়ে। ভারতের বিপক্ষে সবশেষ জয় পেয়েছে বাংলাদেশ দল তিন বছর আগে, সেটাও টি-টোয়েন্টি ম্যাচে। তবে বাংলাদেশের মাটিতে লিটন দাসের দল  চ্যালেঞ্জ জানাবে, এতে কোনো সংশয় নেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার।

ম্যাচ শুরু হওয়ার একদিন আগে গতকাল শনিবার মিরপুর শেরে-ই বাংলার প্রেস কনফারেন্স রুমে
সংবাদ সম্মেলনে রোহিত বললেন, ‘কয়েক বছর ধরেই এই প্রতিদ্বন্দ্বিতা রোমাঞ্চকর। গত সাত-আট বছরের বাংলাদেশ দল আলাদা। তারা খুবই চ্যালেঞ্জিং, আমরা সহজে জিতিনি। তাদের বিপক্ষে জিততে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’

এদিকে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলের একাদশ কেমন হবে সেটা নিয়ে অবশ্য মুখ খোলেননি লিটন দাস। সংবাদ সম্মেলনে নতুন এই অধিনায়ক জানিয়েছেন এখনো একাদশ কি হবে সেটা নিয়ে আলোচনা হয়নি। তবে ধারণা করা হচ্ছে লিটনের সাথে ওপেনিংয়ে দেখা যাবে এনামুল হক বিজয়কে। এছাড়া নাম্বার তিনে সাকিব আল হাসান। চারে মুশফিকুর রহিম, পাঁচে আফিফ হোসেন, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ এই পজিশন গুলোই নেই কোনো দ্বিদ্ধা-দ্বন্দ্ব।

এছাড়া সাতে ইয়াসির রাব্বি কিংবা নুরুল হাসান সোহানকে দেখা যেতে পারে। আটে মেহেদী হাসান মিরাজ। এছাড়া বোলিংয়ে মুম্তাফিজুর রহমান, হাসান মাহমুদ থাকবেন এক প্রকার নিশ্চিত। অবশ্য এবাদত হোসেন এবং শরিফুল ইসলামের মধ্যে থাকবেন যে কোনো এক পেসার। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে রোববার দুপুর বারোটায় শুরু হবে এই ম্যাচ।

ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:-

লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও কাজী নুরুল হাসান সোহান।

বাংলাদেশের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড:-

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশাব পান্ট (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, উমরান মালিক মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews