1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ৫৬ তলাবিশিষ্ট ‘শাহরুখজ রেসিডেন্সেস’ ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নে টাউন হল সভা অনুষ্ঠিত ফরিদপুরে যাত্রা শুরু করলো ‘খিচুড়ি ভাই’

মেসিকে থামানোর জন্য আমাদের এখনও নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই: ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড

  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২০০ Time View
লিওনেল মেসি, নামটা শুনলেই যেকোনো প্রতিপক্ষের গায়ে জ্বর আসে নিশ্চয়ই। কারণ একা মেসিই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন কয়েক সেকেন্ডে। তাই প্রায় সব প্রতিপক্ষই আর্জেন্টিনাকে নয়, কেবল মেসিকে আটকাতেই নিজেদের সবটুকু শক্তি ব্যয় করে। তাকে আটকাতেই সাজানো হয় নয়া রণ-কৌশল।
জমাট রক্ষণে ব্রাজিল আর নেইমারকে আটকে দেওয়া ক্রোয়েশিয়া অবশ্য মুখের কথা বলছে, তারা কেবল একক মেসিকে নিয়ে ভাবছে না।
ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড ব্রুনো পেতকোভিচের মতে, স্রেফ মেসিকে থামানোর জন্য মাঠে নামবেন না তারা। তিনি বলেছেন, ‘মেসিকে থামানোর জন্য আমাদের এখনও নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। সাধারণত আমরা একজন খেলোয়াড়কে আটকানোর দিকে মনোযোগ দিই না বরং পুরো দলকে থামানোর চেষ্টা করি।
আনুষ্ঠানিক কথায় ব্রুনো হয়তো ঠিক বলেছেন। তবে বাস্তবতা বলছে, খেলাটা ক্রোয়েশিয়া বনাম মেসিও হয়ে যেতে পারে। কারণ সেরা ছন্দে থাকা মেসি চলতি আসরে এ পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৪ গোল করেছেন, করিয়েছেন দুটি। তিন ম্যাচে জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
তার মানে বোঝাই যাচ্ছে, আর্জেন্টিনার খেলাটা পুরোটাই মেসি নির্ভর। তিনি যেমন দলের আক্রমণভাগে নেতৃত্ব দেন, তেমন দলের সার্বিক পরিকল্পনা-কৌশলও আসে তার মাথা থেকে।
তাই লুকা মদ্রিচদের আর্জেন্টিনা নয় মেসিকে আটকানোর মতো কাউকে খুঁজে বের করতেই হবে ফাইনালের টিকেট নিশ্চিত করতে হলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews