1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক বালবির্নির - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক বালবির্নির

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৯৬ Time View
প্রথম দুই ওয়ানডেতেও টস জিতেছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। কিন্তু দু’ম্যাচেই টস জিতে তিনি নিয়েছিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবালকে।
দুই ম্যাচেই প্রথমে ব্যাট করতে নেমে রেকর্ড স্কোর গড়েছিলো বাংলাদেশ। প্রথম ম্যাচে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৩৩৮ রানের স্কোর গড়ে জিতেছিলো ১৮৩ রানের ব্যবধানে।
দ্বিতীয় ম্যাচেও টস হেরে ব্যাট করতে নেমে ৩৪৯ রানের স্কোর তুলে আগের ম্যাচে গড়া ৩৩৮ রানের রেকর্ড ভেঙে দেয় টাইগাররা। যদিও দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো বৃষ্টির কারণে।
তৃতীয় ম্যাচে এসেও টস জিতলেন আয়ারল্যান্ড অধিনায়ক বালবির্নি। টস জিতে এবার তিনি আর ভুল করলেন না। নিজেরাই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। বাংলাদেশকে পাঠালেন ফিল্ডিং করার জন্য।

এদিকে এক পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। চোট কাটিয়ে ফিরেছেন মেহেদী মিরাজ, বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি।

তবে একাদশ অপরিবর্তিত আয়ারল্যান্ডের।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদী মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, ম্যাথু হামফ্রেস, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, পল স্টারলিং, হ্যারি টেক্টর, এন্ডি ম্যাকবির্নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews