1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
দুই ওপেনারকে হারিয়ে তাই চাপে আছে বাংলাদেশ - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

দুই ওপেনারকে হারিয়ে তাই চাপে আছে বাংলাদেশ

  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২০৩ Time View
ইতোপূর্বে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন লিটন দাস। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডেতেও হাঁকিয়েছেন ফিফটি। কিন্তু সেই ফর্ম টেনে নিতে পারেননি তিনি।
আজ মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন এই ওপেনার। জশ লিটল বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন সাজঘরে। শুরুটা ভালো করতে পারেননি অধিনায়ক তামিম ইকবালও। দুই ওপেনারকে হারিয়ে তাই চাপে আছে বাংলাদেশ।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭ রান। নাজমুল হোসেন শান্ত ১ ও সাকিব আল হাসান ব্যাট করছেন ০ রানে।
ইংল্যান্ডের চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড।  প্রথম ওভারের চতুর্থ বলে দুর্দান্ত এক ইয়র্কারে লিটনকে শিকার করেন জশ লিটল। দ্বিতীয় উইকেট পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি আইরিশদের। ইনিংসের তৃতীয় ওভারে কেবলই খোলস ছেড়ে বেরিয়েছিলেন তামিম। মার্ক অ্যাডায়ারের করা চতুর্থ বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার হাঁকান তিনি। কিন্তু এর পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক। স্টাম্পের অনেকটা বাইরের ডেলিভারি খেলতে গিয়ে ব্যাটের কানায় বল লাগান তিনি। আম্পায়ার অবশ্য প্রথম আইরিশদের আবেদনে সাড়া দেননি। তবে রিভিউ নিয়ে বাজিমাত করে আইরিশরা। আলট্রা এজে ধরা পড়েন তামিম। তাই ১৯ বলে ২ চারে ১৪ রানেই ফিরতে হয় বাংলাদেশ অধিনায়ককে।
দুই ওপেনারের বিদায়ে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায় টাইগাররা। তবে প্রতিরোধ গড়ার চেষ্টায় আছেন সাকিব ও শান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews