1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
প্রীতি ম্যাচে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনার মেয়েরা - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

প্রীতি ম্যাচে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনার মেয়েরা

  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৭২ Time View

দরজায় কড়া নাড়ছে নারী ফুটবল বিশ্বকাপ। আর মাত্র কয়েক দিন, তারপরই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসতে যাওয়া টুর্নামেন্টটির পর্দা উঠবে। আগামী ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত চলবে নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর।

আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা নারী ফুটবল দল। বিশ্বকাপের আগে নিজেদের সর্বশেষ প্রীতি ম্যাচে শনিবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় পেরুর মুখোমুখি হয় লিওনেল মেসি ও ডি মারিয়াদের দেশের মেয়েরা।

ম্যাচটিতে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনার মেয়েরা।
মারিয়ানা ল্যারোকুয়েট, এস্তেফানিয়া বানিনি, ইয়ামিলা রদ্রিগেজ এবং ক্যামিলা গোমেজ আরেস প্রত্যেকে একটি করে গোল করেন।

ম্যাচের ১৭তম মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথম গোলটি করেন মারিয়ানা। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটের মাথায় গোল ব্যবধান দিগুণ করেন বানিনি। ২-০ তে এগিয়ে থেকে প্রথামর্ধ শেষ করে আর্জেন্টিনা।

বিরতির পর পেরুর মেয়েদের উপর আরও চাপ তৈরি করে আর্জেন্টিনার মেয়েরা। একের পর এক আক্রমণ চালাতে থাকে। ৬১ তম মিনিটে  ইয়ামিলার গোলে ৩-১ তে এগিয়ে যায় তারা। শেষ দিকে ম্যাচের অতিরিক্ত মিনিটে ক্যামিলার গোলে আর্জেন্টিনার এক হালি পূর্ণ হয়।

বিশ্বকাপের আগে এই জয় আর্জেন্টিনার মেয়েদের জন্য আত্মবিশ্বাসের কারণ হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews