1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বিপদ থেকে দলকে টেনে ওঠালেন ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়া - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

বিপদ থেকে দলকে টেনে ওঠালেন ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়া

  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৭ Time View

মাত্র ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ভারত। কিন্তু সেখান থেকেই দলকে টেনে ওঠালেন ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়া। দুজনের ব্যাটে ভর করে ভারতের সংগ্রহ এখন ৩৪ ওভারে ১৭৮ রান।

এরই মধ্যে এই দুজনই অর্ধশতক পূর্ণ করেছেন। ঈশান ব্যাট করছেন ৭৩ বলে ৭২ রানে আর হার্দিকের সংগ্রহ ৫০ রান। তিনি বল খরচ করেছেন ৬২টি।

এর আগে ইনিংসের শুরুর দিকেই রোহিত শর্মা ও বিরাট কোহলি দ্রুত ফিরে যান। শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হওয়ার আগে দুজনে করেন যথাক্রমে ১১ ও ৪ রান। এরপর দ্রুত ফিরেছেন শ্রেয়াস আইয়ার ও শুভমান গিলও। দ্রুত ৪ উইকেট হারিয়ে তাই বিপাকে পড়ে যায় ভারত।

২ উইকেট হারানোর পর শ্রেয়াস আইয়ার চেষ্টা করছিলেন ভিন্ন কিছু করতে। পাল্টা আক্রমণ চালিয়ে পাকিস্তানের মনোবল ভাঙতে চেয়েছিলেন তিনি। হারিস রউফকে টার্গেটও করেছিলেন তিনি, তবে হারিস রউফের কাছেই আটকা পড়েছেন আইয়ার। ৯ বলে ১৪ রান আসে তার ব্যাটে।

পরে সুবিধা করতে পারেননি শুভমান গিলও। তিনি বেশ সতর্কতার সাথে শুরু করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত হার মানলেন রউফের কাছেই। ৩২ বলে মাত্র ১০ রান করে বোল্ড হয়েছেন এই ওপেনার।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ১৫ রানেই ভাঙে ভারতের উদ্বোধনী জুটি। শাহিন শাহ আফ্রিদি ফেরান রোহিত শর্মাকে। ২২ বলে ১১ করেন রোহিত। পরের ওভারেই বিরাট কোহলিকেও নিজের শিকারে পরিণত করেন আফ্রিদি। কোহলি করেন ৭ বলে ৪ রান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews