1. admin@thedailypadma.com : admin :
এফডিসিতে নিপুণ-জায়েদ খান পক্ষ-বিপক্ষ অনুসারীদের পুলিশের লাঠিচার্জ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

এফডিসিতে নিপুণ-জায়েদ খান পক্ষ-বিপক্ষ অনুসারীদের পুলিশের লাঠিচার্জ

  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৬৩ Time View
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্ট রায় দিয়েছেন বুধবার (০২ মার্চ)। রায়ে চিত্রনায়ক জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে বৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত।
হাইকোর্টের রায়ের পর এদিন বিকেলে এফডিসিতে আসেন জায়েদ খান। এরপরই বিএফডিসিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিপুণ-জায়েদ খান পক্ষ-বিপক্ষের সমর্থকদের নানা রকম স্লোগান দিতে শোনা যায়। অনেকে এফডিসিজুড়ে জটলা পাকায়। এরপরই এদিন সন্ধ্যায় ঝটিকা অভিযান চালান তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। পুলিশ সদস্যরা লাঠিচার্জ শুরু করে নিপুণ-জায়েদ খান পক্ষ-বিপক্ষ অনুসারীদের।
এ প্রসঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল কালাম জানান, এফডিসি তেজগাঁও শিল্পাঞ্চল থানার অধীনে। এটি কেপিআই ভুক্ত এলাকা। তাই নিয়মিত ডিউটি হিসেবেই অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা যায়, নিপুণ ও জায়েদ খান দুজনেই দলবল নিয়ে অবস্থান করছেন এফডিসিতে।
এদিকে, নিজের পক্ষে রায় পাওয়ার পর এফডিসিতে এসেও শিল্পী সমিতির কার্যালয়ে ঢুকতে পারেননি জায়েদ খান। সমিতির গেটে ছিল তালা। বুধবার বিকেল ৪টার দিকে এফডিসিতে আসেন জায়েদ খান। এসেই দাঁড়িয়ে ছিলেন শিল্পী সমিতির সামনে।
এই অভিনেতা জানান, হাইকোর্টের রায়ের কপি পেয়ে শিল্পী সমিতির কার্যালয়ে ঢুকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews