1. admin@thedailypadma.com : admin :
পালিয়ে না যাওয়ায় প্রশংসায় ভাসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

পালিয়ে না যাওয়ায় প্রশংসায় ভাসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট

  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৩৩৯ Time View

ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় হামলা চালাচ্ছে রুশ বাহিনী। আত্মসমর্পণ ও আক্রমণের মুখে কিয়েভে অবস্থান করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আক্রমণের মুখে প্রাণ হারানোর শঙ্কা থাকলেও দেশ ছেড়ে পালাননি তিনি।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপদে যাওয়ার সুযোগ থাকলেও দেশের মানুষকে শত্রুর মুখে ছেড়ে না যাওয়ার ঘোষণা দিয়েছেন জেলেনস্কি। একই সঙ্গে রুশ বাহিনীর মোকাবিলায় সামরিক পোশাক পরে রাস্তায় নেমেছেন তিনি। তার এমন নেতৃত্ব ও সাহসিকতার প্রশংসা হচ্ছে চারদিকে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কিয়েভের রাস্তায় ছিলেন দেশটির প্রধানমন্ত্রী, চিফ অব স্টাফসহ ঘনিষ্ঠ সহযোগীরা।

ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, আজ রাতে শত্রুরা আমাদের প্রতিরোধ ব্যবস্থা ভাঙতে বিশ্বাসঘাতকের মতো জঘন্য ও অমানবিক পথে হলেও তাদের সব শক্তি ব্যবহার করবে। আজ রাতে শত্রুরা আমাদের ওপর আক্রমণ করবে। আমাদের সবাইকে বুঝতে হবে আমরা কীসের মুখোমুখি হচ্ছি। এই রাতটা আমাদের সহ্য করতে হবে।

কিয়েভ এবং খারকিভসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরকে রাশিয়ান সেনারা তাদের প্রধান টার্গেট বানিয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, কিয়েভকে রক্ষার জন্য বিশেষ প্রচেষ্টার প্রয়োজন। আমরা রাজধানী হাতছাড়া করতে পারি না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিকে অন্যতম বড় হামলা বলে ধারনা করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনে আনুমানিক এক লাখ বাসিন্দা ইতোমধ্যে তাদের ঘরবাড়ি ছেড়েছে। পরিস্থিতির অবনতি ঘটলে ৫০ লাখ পর্যন্ত মানুষ ইউক্রেনে ঘরছাড়া হতে পারে বলে আশঙ্কা করছে সং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews