1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
দক্ষিণ আফ্রিকার কাছে তৃতীয় ম্যাচে লজ্জার হার ইংলিশদের - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

দক্ষিণ আফ্রিকার কাছে তৃতীয় ম্যাচে লজ্জার হার ইংলিশদের

  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ Time View

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। উভয় দলের ঘুরে দাঁড়ানোর ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায় ইংলিশ অধিনায়ক জস বাটলার। আগে ব্যাট করতে নেমে হেনরিখ ক্লাসনের বিধ্বংসী শতকে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রানের বড় পুঁজি পায় এইডেন মার্করামের দল। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়া বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ইংলিশরা। মাত্র ১৭০ রান তুলতেই অলআউট হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে ২২৯ রানে রেকর্ড ব্যবধানে ম্যাচ জিতে এবারের আসরের তৃতীয় জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে সমান ম্যাচে তৃতীয় হার ইংলিশদের।

প্রোটিয়া বোলারদের তোপে রান তাড়ায় শুরুতেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ৩৮ রানে ৪টি আর ৮৪ রানে ৭ উইকেট হারানোর পর বড় পরাজয় নিশ্চিত হয়ে যায় ইংলিশদের। শেষ পর্যন্ত ২২ ওভারে তারা অলআউট হয়েছে ১৭০ রানে।

জনি বেয়ারস্টো (১০), ডেভিড মালান (৬), জো রুট (২), বেন স্টোকস (৫), হ্যারি ব্রুক (১৭), অধিনায়ক জস বাটলার (১৫)। ইংলিশ ব্যাটারদের কেউ দাঁড়াতেই পারেননি প্রোটিয়া বোলারদের সামনে।

শেষদিকে দুই পেসার গুস এটকিনসন (২১ বলে ৩৫) আর মার্ক উড (১৭ বলে ৪৩) লড়াই না করলে লজ্জাটা আরও বড় হতো ইংলিশদের।

দক্ষিণ আফ্রিকার গেরাল্ট কোয়েতজি ৩টি, লুঙ্গি এনগিদি আর মার্কো জানসেন নেন দুটি করে উইকেট।

এর আগে ৬১ বলে সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার হেনরিখ ক্লাসেন। শুধু ক্লাসেনের কথা বলা কেন! দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা যে যখন সেট হয়েছেন, ইংল্যান্ডের বোলারদের ওপর হয়েছেন চড়াও। সবমিলিয়ে ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা পায় ৭ উইকেটে ৩৯৯ রানের বিশাল সংগ্রহ।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ইংল্যান্ড। শুরুটা ভালোই ছিল তাদের। দলীয় ৪ রানের মাথায় প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কককে (৪) সাজঘরে ফেরত পাঠান রিস টপলে।

তবে দ্বিতীয় উইকেটে ১১৬ বলে ১২১ রানের জুটি গড়েন রিজা হেনড্রিকস আর রসি ফন ডার ডাসেন। ৬১ বলে ৬০ করে আদিল রশিদের শিকার হন ডাসেন।

কিন্তু চালিয়ে খেলতে থাকেন রিজা হেনড্রিকস। অবশেষে মারকুটে এই ব্যাটারকে বোল্ড করে ফেরান আদিল রশিদ। ৭৫ বলে ৯ চার আর ৩ ছক্কায় রিজার ব্যাট থেকে আসে ৮৫ রান। এইডেন মার্করাম করেন ৪৪ বলে ৪২।

তবে দক্ষিণ আফ্রিকার পাহাড়সমান সংগ্রহ গড়ার পেছনে সবচেয়ে বড় অবদান ষষ্ঠ উইকেট জুটির। হেনরিখ ক্লাসেন আর মার্কো জানসেন মিলে ৭৭ বলেই তুলে দেন ১৫১ রান।

ইনিংসের ৫ বল বাকি থাকতে আউট হন ৬১ বলে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকানো ক্লাসেন। ৬৭ বলে ১০৯ রানের ইনিংসে ১২টি চার আর ৪টি ছক্কা হাঁকান তিনি।

তবে ইংলিশ বোলাররা থামাতে পারেননি মার্কো জানসেনকে। ৪২ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। মারকুটে ইনিংসে ৩টি চারের সঙ্গে হাঁকান ৬টি ছক্কা!

বোলিংয়ে ইংল্যান্ডের রিস টপলে ৮৮ রানে নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট শিকার গুস এটকিনসন আর আদিল রশিদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews