1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ভারত ও অস্ট্রেলিয়ার ফাইনালে দুই অনফিল্ড আম্পায়ারই ইংল্যান্ডের - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

ভারত ও অস্ট্রেলিয়ার ফাইনালে দুই অনফিল্ড আম্পায়ারই ইংল্যান্ডের

  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ Time View

ভারতে চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর ইংলিশদের জন্য যেন এক দুঃস্বপ্নের রাত ছিল। আসরের ৯টি ম্যাচের মধ্যে টানা সাতটিতে হেরেছে, শেষের দুটিতে কোন রকমে জিতে মান বাঁচিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

তবে ফাইনালে থাকছে ইংলিশরা। কারণ ভারত ও অস্ট্রেলিয়ার ফাইনালে দুই অনফিল্ড আম্পায়ারই ইংল্যান্ডের। ফাইনালের ম্যাচ অফিসিয়াল ঘোষণার পর হা-হুতাশ শুরু করেছেন ভারতীয়রা। তাদের কাছে ‘অপয়া’ পরিচিতি পাওয়া রিচার্ড কেটেলবোরো যে থাকবেন ১৯ নভেম্বর!

এর পিছনের কারণ হিসেবে দেখা যায়, গত ১০ বছরে ভারতের ম্যাচে রিচার্ড কেটেলবোরো থাকলেই দলটির সর্বনাশ হয়েছে। যার উল্লেখযোগ্য উদাহরণ: ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনাল, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ।

ফাইনালে তার সঙ্গে দায়িত্ব পালন করবেন আরেক ইংলিশ রিচার্ড ইলিংওর্থ। এনিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে দাঁড়াচ্ছেন কেটেলবোরো। ইলিংওর্থও দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকতে যাচ্ছেন। অবশ্য ম্যাচ অফিসিয়াল হিসেবে প্রথমবার। আইসিসি বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতি হিসেবে ডেভিড শেফার্ড ট্রফি জিতেছেন ইলিংওর্থ ও কেটেলবোরো।

রোববার (১৯ নভেম্বর) বিশ্বকাপের ফাইনাল। ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ম্যাচে তৃতীয় আম্পায়ার থাকবেন জোয়েল উইলসন, ফোর্থ আম্পায়ার ক্রিস গ্যাফানি ও ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট। এদের সবাই সেমিফাইনালেও ম্যাচ পরিচালনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews