1. admin@thedailypadma.com : admin :
মস্কোর সঙ্গে ইউক্রেনের আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে: পুতিন - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মস্কোর সঙ্গে ইউক্রেনের আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে: পুতিন

  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২৫৯ Time View
মস্কোর সঙ্গে ইউক্রেনের আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।তবে এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি।শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে  পুতিন বলেন, আলোচনায় কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে বলে আমাদের পক্ষের আলোচকরা জানিয়েছেন। ‘ব্যবহারিকভাবে প্রতিদিনই’ এই আলোচনা চলবে বলেও জানান তিনি।
তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। লুকাশেঙ্কোর সঙ্গে এ ব্যাপারে আরও বিস্তারিত আলোচনায় করবেন বলে টেলিভিশনে প্রচারিত বক্তব্যে বলেছেন তিনি।
প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তুরস্কের আঙ্কারায় বৃহস্পতিবার প্রথমবারের মতো আলোচনায় বসেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।  বহুল প্রতীক্ষিত এ বৈঠকটিতে তেমন ফলপ্রসু কোনো সমাধান না আসেনি বলেই বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews