1. admin@thedailypadma.com : admin :
বিশ্বজুড়ে করোনায় মৃত ও আক্রান্ত কমেছে - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বিশ্বজুড়ে করোনায় মৃত ও আক্রান্ত কমেছে

  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২৫৩ Time View

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মৃত ও আক্রান্তের সংখ্যা কমেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন চার হাজার ৬৩৫ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ লাখ মানুষ।

করোনায় এ পর্যন্ত মারা গেছেন মোট ৬০ লাখ ৬২ হাজার ৬২১ জন। আর আক্রান্ত হয়েছেন মোট ৪৫ কোটি ৭১ লাখ ৮৩ হাজার ৮২৯ জন।

এছাড়া সুস্থ হয়েছেন ৩৯ কোটি ৩ লাখ ৯৯ হাজার ৮৪৮ জন।

গতকাল শনিবার করোনায় মারা গেছেন ছয় হাজারের বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ লাখ ৫৯ হাজার মানুষ।

এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ১১ লাখ ৬৯ হাজার ৫৩৪ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে নয় লাখ ৯৩ হাজার ৬৯৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় চার কোটি ২৯ লাখ ৮৯ হাজার ৩৯৮ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন পাঁচ লাখ ১৫ হাজার ৮৪৭ জন।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯৩ লাখ ৫০ হাজার ৩৭৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ৫৪ হাজার ৯৯৩ জনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews