1. admin@thedailypadma.com : admin :
যুদ্ধ করতে সিরিয়া থেকে ভাড়াটে সেনা এনেছে রাশিয়া দাবি ইউক্রেনের - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

যুদ্ধ করতে সিরিয়া থেকে ভাড়াটে সেনা এনেছে রাশিয়া দাবি ইউক্রেনের

  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২৪২ Time View
ইউক্রেনে যুদ্ধ করানোর জন্য রাশিয় সিরিয়া থেকে এক হাজার ভাড়াটে সেনা এনেছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।
শুক্রবার (১৮ মার্চ) ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। খবর আনাদোলু এজেন্সির।
বিবৃতিতে বলা হয়, যুদ্ধে প্রচণ্ড ক্ষতির শিকার হওয়া রাশিয়ার দখলদাররা (সিরিয়ার) বাশার আল-আসাদ প্রশাসন থেকে এবং (লেবাননের) হিজবুল্লাহর কথিত সেনাবাহিনী থেকে ভাড়াটে সেনা সংগ্রহ করছে।
এদিকে ভাড়ায় রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে আসা সেনাদের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এটি আপনাদের জীবনের জঘন্যতম সিদ্ধান্ত হবে।
শুক্রবার নিজের টেলিগ্রাম একাউন্টে এক ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।
পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে পুতিন ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে বর্ণনা করছেন। ইউক্রেনকে ‘বেসামরিকীকরণ’ ও ‘নাৎসিমুক্ত’ করার জন্যই তিনি এই অভিযান চালিয়েছেন বলে দাবি করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews