1. admin@thedailypadma.com : admin :
রুশ হামলায় ইউরোপের অন্যতম বৃহত্তম ধাতব কারখানা ধ্বংস - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

রুশ হামলায় ইউরোপের অন্যতম বৃহত্তম ধাতব কারখানা ধ্বংস

  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৩৯ Time View

ইউক্রেনের মারিওপোলে রুশ হামলায় ইউরোপের অন্যতম বৃহত্তম লোহা ও স্টিল কারখানা আজভস্টাল ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। রুশ বাহিনী অবরুদ্ধ করে রেখেছে শহরটি।

রোববার এ কথা জানান দেশটির কর্মকর্তারা।

ইউক্রেনের আইনপ্রণেতা লিসিয়া ভ্যাসিলেনকো টুইট করে জানান, ইউরোপের অন্যতম বৃহত্তম ধাতব কারখানা ধ্বংস হয়ে গেছে। ব্যাপকভাবে ইউক্রেনের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। পরিবেশও বিপর্যস্ত।

কারখানা এলাকার একটি ভিডিও আপলোড করেন তিনি। এতে ভবনগুলো থেকে ধোঁয়ার কালো কুণ্ডলী উড়তে দেখা গেছে।

উল্লেখ্য, ইউক্রেনের সবচেয়ে ধনী ব্যক্তি রিনাট আখমেতভের নিয়ন্ত্রণাধীন মেটিনভেস্ট গ্রুপের অংশ এই আজভস্টাল কারখানা। যুদ্ধ শুরুর আগে থেকেই মস্কোপন্থী হিসেবে পরিচিত আখমেতভ ইউক্রেনে রুশ বাহিনী মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করে আসছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews