1. admin@thedailypadma.com : admin :
আগামী ২০২৫ সাল পর্যন্ত কানাডার ক্ষমতায় থাকার সমর্থন পেল প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আগামী ২০২৫ সাল পর্যন্ত কানাডার ক্ষমতায় থাকার সমর্থন পেল প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৪৯ Time View
আগামী ২০২৫ সাল পর্যন্ত কানাডার ক্ষমতায় থাকতে দেশটির বিরোধী ও বামপন্থী দল এনডিপির (নিউ ডেমোক্রেটিক পার্টি) সমর্থন পেল প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি।
মঙ্গলবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘোষণা দেন।
তিনি জানান, বিরোধী ও বামপন্থী দলের সঙ্গে সমঝোতা হওয়ায় সংকটকালীন সময়ে সরকারের স্থায়িত্ব নিয়ে কোনো সংশয় থাকলো না। তারা বাজেট পেশ ও তা রূপায়ণের মাধ্যমে কানাডার মানুষের জন্য কাজ করবে।
এর আগে গত সেপ্টেম্বরে ট্রুডোর লিবারেল পার্টি সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এ অবস্থায় বামপন্থীদের সমর্থন নিয়েই ক্ষমতায় থাকতে হচ্ছে ট্রুডোকে। তবে বামপন্থী এনডিপি সরকারে থাকবে না। আর তাদের সঙ্গে ট্রুডোর দলের যে সমঝোতা হয়েছে, তার অন্যতম শর্ত হলো- সরকার ওষুধ ও ডেন্টাল কেয়ার পরিকল্পনা রূপায়ণ করবে।
ট্রুডো বলেন, বাজেট বা কোনো আইন নিয়ে এনডিপি ভেটো দেবে না। দুই দল একসঙ্গে কাজ করবে। আমরা কী কী বিষয়ে একমত হয়েছি, সেটার ওপরই ফোকাস থাকবে। আমরা যে বিষয়ে একমত হতে পারিনি, তার ওপর নয়।
ট্রুডো জানিয়েছেন, তার নেতৃত্বেই দল আবার ২০২৫ সালের নির্বাচনে লড়বে।
এ বিষয়ে এনডিপি নেতা জগমিত সিং জানিয়েছেন, এই সমঝোতা টিকিয়ে রাখার বিষয়ে তিনি আশাবাদী। তবে লিবারেল পার্টি যদি শর্ত না মানে, তাহলে সমঝোতা আর থাকবে না।
তবে দেশটির বিরোধী রক্ষণশীল দলের নেতারা বলছেন, এই সমঝোতা ট্রুডোর ক্ষমতা দখলের চেষ্টা ছাড়া আর কিছু নয়। কানাডার মানুষ ট্রুডোর ক্ষমতা দখলের প্রয়াস দেখে বিরক্ত। সূত্র: ডয়চে ভেলে, আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews