1. admin@thedailypadma.com : admin :
মাজারের শান্তিশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয় - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন কোনো বিষয়ের অনার্স বন্ধ করার পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ছয়টি বিষয়ে অনার্স কোর্স পুনর্গঠন বা বাতিল হচ্ছে আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু

মাজারের শান্তিশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়

  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ Time View

মাজারের শান্তিশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রোববার (১৫ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের দেয়া এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে মাজারে পরিকল্পিত হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ নির্দেশ জারি করেছে।

এতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে কিছু দুষ্কৃতকারী দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে, যা উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত। মাজার অলি-আউলিয়া ও দরবেশদের সমাধিস্থল বিবেচনায় এর অনুসারীরা দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে ভক্তি-শ্রদ্ধা ও জিয়ারত করে আসছেন। ফলে মাজারে শান্তিশৃঙ্খলা ও ভক্তদের চলাচল স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া কোনো জেলায় কোনো মাজারে হামলার আশঙ্কা থাকলে সে ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করাসহ বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করারও নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews