1. admin@thedailypadma.com : admin :
গত একদিনে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৭৭ হাজার ৪৪৩ জন - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

গত একদিনে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৭৭ হাজার ৪৪৩ জন

  • Update Time : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৩৬ Time View

গত একদিনে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৭৭ হাজার ৪৪৩ জন। একই সময়ে এ রোগে মারা গেছেন ৩ হাজার ৫৯৩ জন। এছাড়া এই দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৮৮ হাজার ৫২৬ জন।

শুক্রবার করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য পাওয়া গেছে।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৯ কোটি ৭৪ লাখ ৫১ হাজার ২২৫ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬১ লাখ ৯৮ হাজার ৪১৭ জনের। এছাড়া, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৩ কোটি ৩০ লাখ ৯০ হাজার ৯৯৩ জন।

গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে করোনা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। অন্যান্য দেশের তুলনায় দৈনিক সংক্রমণে শীর্ষে ছিল দক্ষিণ কোরিয়া। আর কোভিডজনিত অসুস্থতায় এ দিন সর্বোচ্চ মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫ হাজার ২৮৯ জন এবং এ রোগে দেশটিতে মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। অন্যদিকে এইদিন যুক্তরাষ্ট্রে কোভিডজনিত অসুস্থাতায় মারা গেছেন ৪০৪ জন এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ২৮৫ জন।

বিশ্বের আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো— জার্মানি (নতুন আক্রান্ত ১ লাখ ৬৯ হাজার ৪৫৪ জন, মৃত ৩৩৬ জন), ফ্রান্স (নতুন আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার ৭৬৮ জন, মৃত ১৩৯ জন), ইতালি (নতুন আক্রান্ত ৬৬ হাজার ৫৩৫ জন, মৃত ১৪৪ জন), অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৫৯ হাজার ২৯ জন, মৃত ৩১ জন), যুক্তরাজ্য (মৃত ৩৪৭ জন, নতুন আক্রান্ত ২৫ হাজার ৩০৫ জন) রাশিয়া (মৃত ২৮০ জন, নতুন আক্রান্ত ১৪ হাজার ৩১১ জন), ব্রাজিল (মৃত ১৪৭ জন, নতুন আক্রান্ত ২৯ হাজার ৫৭৫ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৮১৫ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৫ কোটি ৮১ লাখ ৭ হাজার ৩৪২ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৫৪ হাজার ৪৭৩ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews