1. admin@thedailypadma.com : admin :
শাপলা প্রতীক না হলে ধানের শীষও হতে পারে না: সারজিস আলম - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

শাপলা প্রতীক না হলে ধানের শীষও হতে পারে না: সারজিস আলম

  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৭৯ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হিসেবে স্বীকৃতি না পায়, তাহলে ধানের শীষও প্রতীক হিসেবে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়’

বুধবার (৯ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘শাপলা জাতীয় প্রতীক নয়, বরং জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাটপাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। তাই যদি শাপলা প্রতীক হিসেবে বাতিল হয়, তাহলে ধানের শীষও হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘জাতীয় ফুল হিসেবে শাপলাকে প্রতীক হিসেবে ব্যবহারে কোনো আইনগত বাধা নেই। কারণ, জাতীয় ফল কাঁঠালও ইতিমধ্যে নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই কেউ যদি প্রতীক দেখেই ভয় পান, তাহলে সেটা আগেই বলা উচিত ছিল।’

উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, শাপলাকে নির্বাচনী প্রতীকের তফসিলে অন্তর্ভুক্ত করা হবে না। ফলে শাপলা আর কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হবে না। এনসিপি তাদের নিবন্ধনের আবেদনে দলীয় প্রতীক হিসেবে শাপলাসহ তিনটি প্রতীকের নাম প্রস্তাব করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews