1. admin@thedailypadma.com : admin :
২৪ ঘণ্টায় ভারি বর্ষণে পাকিস্তানে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৪৯ জনের মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারে দাম আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমল চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা জাপানের উপকূলে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি: এক লাখের বেশি প্রাণহানির আশঙ্কা আজকের নামাজের সময়সূচি: ২৫ জুন ২০২৬ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ভিনির জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল সেলেসাওরা, নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন ‘সি’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউটও নিশ্চিত করেছে মরক্কো

২৪ ঘণ্টায় ভারি বর্ষণে পাকিস্তানে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৪৯ জনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩২২ Time View

পাকিস্তানের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে গত ২৪ ঘণ্টায় ভারি বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা এপির খবরে জানা যায়, ২৬ জুন থেকে দেশটিতে বৃষ্টিপাতজনিত ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬০-এ দাঁড়িয়েছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

গিলগিট-বালতিস্তানের মুখপাত্র ফাইজুল্লাহ ফারাক জানান, ঘাজার জেলায় বৃহস্পতিবার আকস্মিক বন্যায় ১০ জন নিহত হয়েছেন। খাইবার পাখতুনখোয়ার বাজিকুর জেলায় ১৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। উত্তর-পশ্চিমের বাত্তাগ্রাম জেলায় ১০ জন নিহত ও ১৮ জন নিখোঁজ রয়েছেন। পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

খাইবার পাখতুনখোয়ার মানসেরা জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে আটকা পড়া প্রায় ১ হাজার ৩০০ পর্যটককে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টায় উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। জুলাই থেকে গিলগিট-বালতিস্তানে একাধিকবার আকস্মিক বন্যা হয়েছে, যা করাকোরাম হাইওয়েতে ভূমিধস সৃষ্টি করে পাকিস্তান-চীন সড়ক যোগাযোগ ব্যাহত করেছে।

এদিকে, আজাদ জম্মু ও কাশ্মীরের নাসিরাবাদে মেঘভাঙা বৃষ্টিতে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন এলাকায় নদীর পানি উপচে পড়ায় গৃহহীন হয়েছে বহু পরিবার, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, বিদ্যালয় ও কৃষিজমি। পর্যটকবাহী একটি গাড়ি স্রোতে ভেসে গেলেও সবাই জীবিত উদ্ধার হয়েছেন।

গিলগিট-বালতিস্তান ও এজেকে সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং ১৫ ও ১৬ আগস্ট এজেকের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রকাশ করে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews