1. admin@thedailypadma.com : admin :
তীব্র তাপদাহে পুড়ছে ইউরোপ, স্পেনে মৃত্যু ১,১৫০ ছাড়াল - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৪ মে ২০২৬ ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর

তীব্র তাপদাহে পুড়ছে ইউরোপ, স্পেনে মৃত্যু ১,১৫০ ছাড়াল

  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৯০ Time View

ইউরোপজুড়ে চলছে তীব্র তাপদাহ। এর মধ্যে কেবল স্পেনেই টানা ১৬ দিনের ভয়াবহ তাপপ্রবাহে ১,১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট।

প্রতিষ্ঠানটির হিসাবে, ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময়ে ১,১৫০ জনের বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। যা অস্বাভাবিক তাপমাত্রার প্রভাবেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে স্পেনের জনস্বাস্থ্য সংস্থা।

এ সংক্রান্ত গবেষণায় ব্যবহার করা হয়েছে স্পেনের মর্টালিটি মনিটরিং সিস্টেম (MoMo)–এর তথ্য, যা ঐতিহাসিক প্রবণতার সঙ্গে তুলনা করে মৃত্যুর ধরন নির্ধারণ করে। এছাড়া জাতীয় আবহাওয়া সংস্থা AEMET–এর আবহাওয়াজনিত তথ্যও যুক্ত করা হয়েছে।

যদিও মোমো সরাসরি মৃত্যুর কারণ হিসেবে উচ্চ তাপমাত্রাকে নিশ্চিত করেনি। তবে এটি এমন মৃত্যুর সবচেয়ে নির্ভরযোগ্য অনুমান দেয়, যেখানে তাপপ্রবাহ একটি প্রধান ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়।

এর আগের মাসে (জুলাই) একই প্রতিষ্ঠান জানিয়েছিল, স্পেনে ১,০৬০ জন অতিরিক্ত মানুষ মারা গেছে তীব্র গরমের কারণে—যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি।

আবহাওয়া ও জলবায়ুবিদদের মতে, বৈশ্বিক উষ্ণায়নই বিশ্বজুড়ে তাপপ্রবাহকে দীর্ঘস্থায়ী, অধিকতর তীব্র ও ঘনঘন করে তুলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews