1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৪১ কারখানায় উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু ইরানের শীর্ষ নেতাদের আবারও হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, ১৫ কারখানায় ছুটি উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসের দাপটে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি ইউক্রেনের অব্যাহত হামলার উপযুক্ত জবাব দেবে রাশিয়া: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৫ নভেম্বর ২০২৬

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৩০ Time View

দুইদিন চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী গাড়িবহর কড়া নিরাপত্তার মধ্যে গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ পৌঁছায়। এর কিছু আগে, রাত ১১টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

তিনি আরও জানান, ডাক্তারদের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি।

গত বুধবার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তার মেডিকেল বোর্ডের পরামর্শে। সেখানে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর আগেও গত ২৮ আগস্ট তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে যান।

দীর্ঘদিন ধরেই নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসা নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews