1. admin@thedailypadma.com : admin :
১৪ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন, কৃত্তিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

১৪ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন, কৃত্তিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা

  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১৪ Time View

কর্পোরেট লেভেলের প্রায় ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বিশ্ববিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রসারে বিনিয়োগ বৃদ্ধি এবং প্রশাসনিক কাঠামো সহজীকরণের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী বছরেও এই ছাঁটাই কার্যক্রম অব্যাহত থাকতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অ্যামাজনের এক বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপের মাধ্যমে নিজেদের প্রশাসনিক জটিলতা কমিয়ে অতিরিক্ত কর্মীদের বাদ দেয়ার পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে কৌশলগত প্রকল্পগুলোতে বিনিয়োগ জোরদার করা হবে।

এর আগে অ্যামাজন থেকে প্রায় ৩০ হাজার কর্পোরেট কর্মী ছাঁটাই করা হবে বলে খবর প্রকাশ করেছিল রয়টার্স। মহামারির সময় অতিরিক্ত নিয়োগের প্রভাব সামলাতেই প্রতিষ্ঠানটি এখন কর্মীসংখ্যা পুনর্গঠন করছে।

২০২৪ সালের শেষে অ্যামাজনের মোট কর্মীসংখ্যা ছিল প্রায় ১৫ লাখ ৬০ হাজার। যার মধ্যে কর্পোরেট পর্যায়ে কর্মরত ছিলেন প্রায় ৩ লাখ ৫০ হাজার জন। গত দুই বছরে প্রতিষ্ঠানটি বই, ডিভাইস ও পডকাস্টসহ বিভিন্ন বিভাগে ধাপে ধাপে ছাঁটাই করেছে।

অ্যামাজনের জনবল বিভাগপ্রধান বেথ গ্যালেটি এক নোটে জানান, এই পরিবর্তনের ফলে বিভাগীয় কাজের গতি বাড়বে এবং ২০২৬ সাল পর্যন্ত কিছু বিভাগে ছাঁটাই ও অন্য বিভাগে নিয়োগের ভারসাম্য বজায় থাকবে। ক্ষতিগ্রস্ত কর্মীদের নতুন পদে আবেদন করার জন্য ৯০ দিনের সুযোগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি আগেই জানিয়েছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির ফলে ভবিষ্যতে কর্পোরেট কর্মীসংখ্যা আরও কমানো হবে।

অ্যামাজন এ বছর প্রায় ১১৮ বিলিয়ন ডলার ব্যয় করবে অবকাঠামো উন্নয়নে, যার বড় অংশই যাবে এআই ও ক্লাউড প্রযুক্তি নির্মাণে। বেথ গ্যালেটি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সময়ের সবচেয়ে রূপান্তরমূলক প্রযুক্তি। এটি প্রতিষ্ঠানগুলোর আগের চেয়ে আরও দ্রুত উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews