1. admin@thedailypadma.com : admin :
যুদ্ধের মধ্যেই ইউক্রেনে ঈদুল ফিতর উদযাপন - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে ঈদুল ফিতর উদযাপন

  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৩০৭ Time View

যুদ্ধের মধ্যেই ইউেক্রেনের মুসলিমরা সোমবার উদযাপিত করলেন পবিত্র ঈদুল ফিতর।

রাজধানী কিয়েভে ইসলামিক কমিউনিটি সেন্টার মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতে বিপুল সংখ্যক মুসল্লি সমাবেত হয়েছেন।খবর ডেইলি সাবাহর।

স্থানীয়দের মধ্যে ঈদুল ফিতর রামাদান বায়রাম হিসেবে পরিচিত।

ইউক্রেনের মুসলিম কাউন্সিলের প্রেসিডেন্ট সেয়রান আরিফভ আনাদোলুকে বলেন, রুশ সামরিক আগ্রাসনে ইউক্রেনের অনেক মুসলিম বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।

অনেকে দেশ ত্যাগ করে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন।তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে ইউক্রেনের মুসলিমরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছেন।

ইউক্রেনের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল্লাহ রশিদভ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশ্বের সব মুসলিমের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন।

ফিলিস্তিন বংশোদ্ভূত ইউক্রেনের নাগরিক আলী আসাদি আশা প্রকাশ করেন শিগগিরই যুদ্ধের অবসান ঘটবে।

জাতিসংঘের হিসেব মতে, গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে ২ হাজার ৮৯৯ জন বেসামরিক লোক নিহত এবং ৩ হাজার ২৩৫ আহত হয়েছেন।

বাস্তুহারা হয়েছেন ৭৭ লাখ ইউক্রেনীয় এবং দেশ ছেড়েছেন ৫৪ লাখ ইউক্রেনীয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews