1. admin@thedailypadma.com : admin :
ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম

ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১৩ Time View

ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিসহ দেশটির বেশ কয়েকজন নেতার সন্ধান দিলে সন্ধানদাতাকে এক কোটি মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রোগ্রাম।

ইরানি এসব নেতাদের ‘সন্ত্রাসবাদী’ উল্লেখ করে দপ্তরটি জানিয়েছে, যারা তাদের বিষয়ে তথ্য দেবেন তারা অন্য দেশে স্থানান্তরের সুযোগ পাবেন।

পুরস্কার ঘোষণা করে পোস্টারে উল্লেখ করা হয়েছে, এই ব্যক্তিরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন শাখাকে নেতৃত্ব ও নির্দেশনা দেন। এর মাধ্যমে তারা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের পরিকল্পনা, সংগঠন এবং বাস্তবায়ন করেন।

যুক্তরাষ্ট্র যাদের বিষয়ে তথ্য খুঁজছে, সেই তালিকায় থাকা ইরানি কর্মকর্তারা হলেন—গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব, ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগর হেজাজি, মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি, ব্রিগেডিয়ার জেনারেল এস্কান্দার মোমেনি এবং সুপ্রিম কাউন্সিলের সচিব আলী লারিজানি।

অবশ্য আজ সকালে আলী লারিজানি তেহরানে আল-কুদস দিবসের মিছিলে অংশ নেন এবং নিজের অংশগ্রহণের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews