1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ২৩ এপ্রিল ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ২৩ এপ্রিল ২০২৬

  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩০ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

যুক্তরাষ্ট্রের ওয়াদা ভঙ্গ, অবরোধ ও হুমকি ‘প্রকৃত’ আলোচনার পথে বড় বাধা

ইরান সবসময় সংলাপ ও সমঝোতার পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্রের ওয়াদা ভঙ্গ, নৌ অবরোধ ও সামরিক হুমকি ‘প্রকৃত’ আলোচনার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এমন বার্তা দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে প্রেস টিভি।

এবার ভারত মহাসাগর থেকে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

ভারত মহাসাগরে অভিযান চালিয়ে ইরানের তেল পরিবহনকারী একটি জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২২ এপ্রিল) রাতে ‘এমটি ম্যাজেস্টিক এক্স’ নামের ওই জাহাজটিতে তল্লাশি ও নিয়ন্ত্রণ অভিযান চালানো হয়। তিন দিনের মধ্যে এ ধরনের এটি দ্বিতীয় অভিযান।

হরমুজে মাইন বসানো নৌকা গুলি করে ডুবিয়ে দেওয়ার নির্দেশ ট্রাম্পের

হরমুজ প্রলালিতে মাইন বসানো নৌকাগুলোকে গুলি করে ডুবিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি, এ বিষয়ে কোনো মার্কিন নৌবাহিনীকে দ্বিধা না করার নির্দেশও দিয়েছেন তিনি।

গাঁজার কিছু পণ্য কম ঝুঁকিপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করছে যুক্তরাষ্ট্র

গাঁজা-সংক্রান্ত নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, এফডিএ অনুমোদিত ও অঙ্গরাজ্য-লাইসেন্সপ্রাপ্ত গাঁজাকে এখন কম ঝুঁকিপূর্ণ মাদক হিসেবে পুনঃশ্রেণিবিন্যাস করা হচ্ছে।

‘বোকা’ বলায় এবার ওয়াল স্ট্রিট জার্নালের ওপর চটলেন ট্রাম্প!

১৮৮৯ সালে প্রতিষ্ঠিত মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এ প্রকাশিত একটি সম্পাদকীয় নিয়ে কঠোর ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন নিয়ে গত ২০ এপ্রিল শতবর্ষী পত্রিকাটি সম্পাদকীয় বোর্ডের সদস্য এলিট কাউফম্যানের একটি মতামত প্রকাশ করে।

খামেনিকে হত্যার পরিকল্পনা-নার্ভ গ্যাস নিয়ে তথ্য ফাঁস মার্কিন বিজ্ঞানীর

মার্কিন সেনাবাহিনীর পারমাণবিক ও রাসায়নিক নিরাপত্তা বিষয়ক দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি এক অচেনা ব্যক্তির কাছে সংবেদনশীল তথ্য শেয়ার করেছেন। এই ঘটনা ঘিরে যুক্তরাষ্ট্রে সামরিক নিরাপত্তা ও গোপন তথ্য ব্যবস্থাপনা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

হরমুজ প্রণালি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র এখন কৌশলগত জলপথ হরমুজ প্রণালির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ইরান কোনো চুক্তিতে না আসা পর্যন্ত এটি কার্যত পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন রাজ্যজুড়ে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ও সহিংসতার মধ্যে দিয়ে শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ।

যেভাবে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠলেন আসিম মুনির

দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আন্তর্জাতিক অঙ্গণে গুরুত্বপূর্ণ এক শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছেন। বিশেষ করে ভারত-পাকিস্তান সংঘাত এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ—এই দুই ঘটনাপ্রবাহ তার উত্থানে বড় ভূমিকা রেখেছে।

ড্রুজবা পাইপলাইন দিয়ে রাশিয়ার তেল রপ্তানি শুরু

ইউক্রেনীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপের কারণে তিন মাস বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে ড্রুজবা পাইপলাইন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই পাইপলাইনের মাধ্যমে স্লোভাকিয়ায় রাশিয়ার তেল সরবরাহ শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews