1. admin@thedailypadma.com : admin :
নৈশভোজ অনুষ্ঠান চলাকালে হোয়াইট হাউসে গোলাগুলির শব্দ, অনুষ্ঠান ছাড়লেন ট্রাম্প - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি হরমুজ প্রণালি আবার চালু করাসহ চলমান যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের একটি নতুন প্রস্তাব যশোর সফরে তারেক রহমান এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ এপ্রিল ২০২৬

নৈশভোজ অনুষ্ঠান চলাকালে হোয়াইট হাউসে গোলাগুলির শব্দ, অনুষ্ঠান ছাড়লেন ট্রাম্প

  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

হোয়াইট হাউসে গোলাগুলির শব্দ শোনা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটেছে। এ সময় তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনার অনুষ্ঠান থেকে সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত সরিয়ে নিয়েছেন। এ সময় সেখানে একটি জোরালো ও অজ্ঞাত শব্দ শোনা যায়।

রয়টার্স জানিয়েছে, ডিনারে উপস্থিত ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদেরও সরিয়ে নেওয়া হয়েছে। কারণ অনুষ্ঠানস্থল হোটেলের বলরুমের কাছে হঠাৎ করে গোলমাল ও উচ্চ শব্দ শোনা যায়। এ সময় প্রায় ২,৬০০ অতিথির অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। আর ওয়েটাররা দ্রুত ডাইনিং হলের সামনে দিকে সরে যান।

নিরাপত্তাকর্মীরা মঞ্চ থেকে সরিয়ে নেওয়ার ঠিক আগে লাইভ সম্প্রচারে দেখা যায়, মেলানিয়া ট্রাম্প ভিড়ের দিকে কিছু একটা লক্ষ্য করে উদ্বিগ্ন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস পুল জানিয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিস তাদের আটকে রেখেছে। প্রতিবেদনে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। ‘হোয়াইট হাউস পুল’ হলো সাংবাদিক, আলোকচিত্রী এবং প্রযুক্তিবিদদের একটি ছোট দল, যারা প্রতিদিন প্রেসিডেন্টের কার্যক্রম কভার করার দায়িত্বে থাকে।

প্রতিবেদনে বলা হয়েছে, রবার্ট এফ কেনেডি জুনিয়রকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে। বিবিসির সাংবাদিক জানিয়েছেন, তিনি কয়েকটি জোরালো বিস্ফোরণের মতো শব্দ শুনেছেন। এরপর সিক্রেট সার্ভিস অস্ত্র উঁচিয়ে পুল সদস্যদের দ্রুত কক্ষ থেকে বের করে নিয়ে যায়। এজেন্টরা ‘গুলি চলেছে’ বলে চিৎকার করতে করতে তাদের পেছনে ঠেলে সরিয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews