1. admin@thedailypadma.com : admin :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কুমিল্লা সফরে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে ধলার মোড়ে রেস্টুরেন্ট ঘিরে মাদক ও ছিনতাই চক্রের অভিযোগ: এলাকাবাসীর মানববন্ধন জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি পূরণ করে: প্রধানমন্ত্রী কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা প্রধানমন্ত্রীর ট্রাম্পের উঁকি দেওয়া নোটবুকটি আসলে কার, যা জানা গেল প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কুমিল্লা সফরে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আরও কমানো হয়েছে এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ মে ২০২৬ ভারতের ঐতিহাসিক ভোজশালা-কামাল মাওলা মসজিদ কমপ্লেক্সকে দেবী বাগদেবীর (সরস্বতী) মন্দির হিসেবে ঘোষণা ফরিদপুরে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও পশ্চিমবঙ্গে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ- সমাবেশ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কুমিল্লা সফরে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১১ Time View

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কুমিল্লা সফরে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শনিবার (১৬ মে) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

শনিবার (১৬ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু এলাকা অতিক্রম করলে মহাসড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতা-কর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান। বেলা ১১টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহরের অবস্থান ছিল কুমিল্লার নিমসার এলাকায়। এরপর দুপুর সোয়া ১২টায় কুমিল্লার আলেখাচর বিশ্বরোড এলাকা অতিক্রম করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ট্রোল প্লাজা থেকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত পুরো মহাসড়ক জুড়ে উৎসুক মানুষের ভিড় ও উচ্ছ্বাস দেখা যায়।

তারেক রহমানের চাঁদপুর সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে বরুড়া উপজেলায় আয়োজিত এক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

দাউদকান্দি এলাকায় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন। তার নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা-কর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন।

এছাড়া ইলিয়টগঞ্জ এলাকায় ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সমর্থকেরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। নিমসার বাজার এলাকায় হাজি জসিম উদ্দিন এমপির সমর্থকেরাও সড়কের পাশে অবস্থান নেন।

কুমিল্লায় প্রধানমন্ত্রী প্রথম সফর, পথে পথে মানুষের উচ্ছ্বাস

অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর থেকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়ক পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, কুমিল্লা মহানগর বিএনপি এবং কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কর্মী-সমর্থকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

একইভাবে বিজরা থেকে সভাস্থল পর্যন্ত কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বেও নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাদেরও মাঠে সক্রিয় দেখা গেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। আজ কুমিল্লায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। যা ভাষায় প্রকাশ করা যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews