
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোয় ছড়িয়ে পড়ছে ইবোলা ভাইরাস। নতুনভাবে ছড়িয়ে পড়া ভাইরাসের প্রভাবে দেশটির ইতুরি প্রদেশে কমপক্ষে ৮০ জনের মৃত্যু হয়েছে। প্রাদুর্ভাব ছড়িয়েছে উগান্ডাতেও। খবর, রয়টার্সের।
শনিবার (১৬ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জানানো হয়, কঙ্গোতে এবার ছড়িয়ে পড়েছে ইবোলার বুন্দিবুগিও ভ্যারিয়েন্ট। ২৪৬ জন ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।
এখন পর্যন্ত যার কোনো অনুমোদিত টিকা নেই। এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ৫০ শতাংশ পর্যন্ত।
ইতুরি ছাড়াও উগান্ডার সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলেও শনাক্ত হয়েছে ভাইরাসটি। এছাড়া উগান্ডাতেও ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এমন পরস্থিতিতে বৈশ্বির স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংস্থাটি বলেছে, বুন্দিবুগিও ধরনের ভাইরাসের কারণে ইবোলার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে পরিস্থিতি এখনো বৈশ্বিক মহামারি ঘোষণার অবস্থায় পৌঁছায়নি।
যদিও সংস্থাটি সতর্ক করে বলেছে, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সঙ্গে স্থলসীমান্ত রয়েছে এমন দেশগুলোয় সংক্রমণ ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে।
উল্লেখ্য, ১৯৭৬ সালে কঙ্গোতে প্রথম ইবোলা শনাক্ত হওয়ার পর এটি এ রোগের ১৭তম প্রাদুর্ভাবের ঘটনা। সংস্থাটির আশঙ্কা, বাস্তবে আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। কারণ, প্রাথমিক নমুনাগুলোতে সংক্রমণের হার বেশি পাওয়া গেছে এবং প্রতিদিন নতুন সন্দেহভাজন রোগী বাড়ছে।
Leave a Reply