1. admin@thedailypadma.com : admin :
সব জল্পনার অবসান, মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ৩০ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

সব জল্পনার অবসান, মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৮ Time View

অবশেষে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। একের-পর এক দলগুলো তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলেও দেরি করছিলো বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এবার সেই অপেক্ষা শেষ হয়েছে। লিওনেল মেসিকে নিয়েই ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।

গত সপ্তাহে ইন্টার মিয়ামির হয়ে খেলতে নেমে চোট পান মেসি। এরপর শঙ্কা তৈরি হয় বিশ্বকাপে তাকে পাওয়া নিয়ে। তবে সব শঙ্কা উড়িয়ে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন দলটির অধিনায়ক মেসি।

সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। সেই আসরে তিনি ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করেছিলেন।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা প্রথমে দুটি প্রীতি ম্যাচ খেলবে। ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে। এরপর দলটি নিজেদের বেস ক্যাম্প কানসাস সিটিতে যাবে।

‘লা আলবিসেলেস্তে’ গ্রুপ ‘জে’-তে রয়েছে। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তারা বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর প্রতিপক্ষ হিসেবে থাকবে অস্ট্রিয়া ও জর্ডান।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্টিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews